২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের বিরুদ্ধে আবার মামলা

কাঙ্গানা রানাওয়াতকে নিয়ে বিতর্কের ঝড় থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি হৃত্বিক রোশান, এরই মধ্যে বাঁধলো নতুন বিপত্তি। কাঙ্গানাকে ব্যঙ্গ করতে গিয়ে পোপকে জড়িয়ে মন্তব্য করায় বিপাকে পড়েছেন এই তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 07:36 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

কদিন আগে টুইটারে হৃত্বিক লেখেন, গণমাধ্যম যে নারীর সঙ্গে তার নাম জুড়ছে তার চেয়ে পোপের সঙ্গে তার সম্পকর্ হওয়ার সম্ভাবনা বেশি। টুইটে পোপকে টেনে আনার কারণে ঋত্বিকের বিরুদ্ধে মামলা করে বসেছেন এক ব্যক্তি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, সম্প্রতি আইনি নোটিস পেয়েছেন হৃত্বিক, যা পাঠিয়েছেন ভারতের খ্রিস্টান ধমর্াবলম্বীদের একটি বড় সংগঠনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই। 

মাথাইয়ের দাবী, হৃত্বিকের এই মন্তব্য খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অপমানজনক। একজন ধর্মীয় নেতাকে তার ব্যক্তিগত সমস্যার মধ্যে টেনে আনা এবং তাকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করা একদমই উচিৎ হয়নি এই অভিনেতার। তারা চাচ্ছেন যাতে হৃত্বিক তার এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করুক।

মজার ব্যাপার হল, আব্রাহাম মাথাইয়ের আইনজীবী হিসেবে আছেন রিজওয়ান সিদ্দিকী, যিনি কি না কাঙ্গানা রানাওয়াতেরও আইনজীবী।