সানজিদা তন্ময়ের ‘আমেরিকান ড্রিম’
র্নিমাতা রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষিক্ত হন সানজিদা তন্ময়। নিজের প্রথম সিনেমায় সমালোকচদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরপরে বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ও মুন্তাহিদুল লিটনের শিশুতোষ সিনেমা ‘লাস্ট কিস’-এ অভিনয় করেছেন সানজিদা। এবার তিনি অভিনয় করছেন জসিমউদ্দিনের ‘আমেরিকান ড্রিম’ সিনেমায়।
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে বাংলা ও ইংরেজি ভাষায় নিমর্িতব্য সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়েছে।
নতুন এই সিনেমা সম্পর্কে গ্লিটজকে সানজিদা তন্ময় বললেন, “সিনেমায় বড় লোকের মেয়ে অঙ্কনের চরিত্রে দেখা যাবে আমাকে, যার সাথে একজন গরীব ছেলের প্রেম থাকে। তবে উভয়ের মাঝে দেয়াল হয়ে দাড়ায় ছেলেটির দারিদ্র। ধনীর মেয়ে হওয়ার কারনে ছেলেটির ভালোবাসাকে অগ্রাহ্য করে অঙ্কন। কিন্তু প্রেমিকাকে নিয়ে সুন্দর ভবিষৎ গড়ার জন্য ছেলেটি যখন দেশ ছেড়ে আমেরিকা পাড়ি জমায় এবং পাঁচ বছর পর আবার তার প্রেমিকার কাছে ফিরে আসে তখন কাহিনিতে তৈরি হয় নতুন ক্লাইম্যাক্স।”
‘আমেরিকান ড্রিম’-এ সম্পূর্ণ ভিন্ন অবতারে আবির্ভূত হতে চলেছেন বলেই দাবী করলেন সানজিদা।
ক্যারিয়ারের শুরু থেকেই বেশ যাচাই বাছাই করে কাজ করতে অভ্যস্ত সানজিদা। তাই নাকচ করেছেন অনেক নাটক ও সিনেমায় কাজের প্রস্তাব। ‘আমেরিকান ড্রিম’-এর মধ্যে এমন কি ছিল যে সিনেমাটিতে কাজ করার প্রস্তাব লুফে নিলেন? এমন প্রশ্নের উত্তরে সানজিদা বললেন,“আমাদের এই পুরো সিনেমাটিই নিমর্াণ করা হচ্ছে ইংরেজি ভাষায়। তাই নিমর্াতা প্রথম থেকেই এমন কাউকে খোঁজ করেছেন যিনি ইংরেজিতে বেশ দক্ষ। তাদের কাছে তারকার তুলনায় শিক্ষিত অভিনেত্রীর প্রাধান্যই বেশি ছিলো। তবে গল্পটা যখন আমি শুনেছি তখন আমার কাছে খুবই ভাল লেগেছে। কারণ পড়াশোনা কিংবা টাকা-পয়সার কারণেই আমাদের পরিচিত বন্ধু-বান্ধবীদের প্রেম বেশিরভাগ সময়ই আমরা ভেঙে যায় বলে শুনি। কিন্তু এই গল্পটা গতানুগতিক গল্পগুলোর চেয়ে একেবারেই আলাদা। আসলে এই গল্পের কেন্দ্রিয় চরিত্র অঙ্কনকে দেখে কেউ বুঝতেই পারবেনা তার হৃদয়ে সে কি লালন করছে। তাই আমার কাছে এই চরিত্রটি খুবই ভাল লেগেছে..তাই লুফে নেয়া।”
সিনেমায় সানজিদার বিপরীতে অভিনয় করছেন সায়মন সাদিক। সব কিছু ঠিকঠাক মতো চললে আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে সম্পন্ন করা হবে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ।
