২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সাইফ কন্যা ও শাহিদের ভাই

আবার আসছে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। তবে এবার বছরের সেরা শিক্ষার্থী হওয়ার জন্য লড়তে দেখা যাবে নতুন কিছু মুখকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 02:20 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

‘স্টুডেন্ট অফ দা ইয়ার’ সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রাখেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং ভারুন ধাওয়ান। আর এর সিকুয়ালের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান এবং শাহিদ কাপুরের সৎ ভাই ইশান খাট্টার।

প্রথমে শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্রীদেবির মেয়ে জানভি কাপুরের অভিষেক হবে এই সিনেমার মাধ্যমে। কিন্তু এখন কানে আসছে, নায়িকা হিসেবে কারান নিচ্ছেন সারাহকে। আর তার বিপরীতে থাকবেন ইশান।

সাইফ আলি খানের সাবেক স্ত্রী অমৃতা সিং-এর কন্যা সারা। অপরদিকে ইশান হলো শাহিদের মা নীলিমা আজিম এবং তার দ্বিতীয় স্বামী রাজেশ খাট্টারের ছেলে।

ইশানের এর আগে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও, সারা আগে কখনোই ক্যামেরার সামনে দাড়াননি। সাইফ এমনটাও বলেছিলেন যে, তিনি চান না তার মেয়ে অভিনয়ে আসুক। এখন দেখা যাক এই তারকা সন্তানরা চলচ্চিত্রে নিজেদের জায়গা করে নিতে পারেন কি না।