২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে গোপনে দেখা করেছেন দিপিকা-রানবির

কদিন আগেই সাবেক প্রেমিক রানবির কাপুরের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে দিপিকা পাড়ুকোনকে। ক্যাটরিনা কাইফের সঙ্গে সদ্যই ছয় বছরের সম্পকর্ের ইতি টেনেছেন রানবির। এমন সময়ে দিপিকার সঙ্গে তার মেলামেশাকে অনেকেই অন্য চোখে দেখেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 05:20 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

এবার জানা গেল, তাদের সাক্ষাতের আসল কারণ। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে এক সূত্রের বরাত দিয়ে বলছে, পেশাগত কাজে । সম্ভত দুজনকে একসাথে আরো একটি সিনেমায় দেখা করেছেন রানবির-দিপিকা। সূত্রটি বলছে, “দিপিকা আবার রানবিরের সঙ্গে সম্পকর্ে জড়াচ্ছেন না কিংবা ক্যাটরিনার-রানবিরকে মেলানোর চেষ্টাও করছেন না। তাদের একসঙ্গে আরেকটি সিনেমায় অভিনয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এবংসেটা নিয়েই দুজনের মধ্যে আলোচনা হচ্ছে।”

দিপিকার বর্তমান প্রেমিক রানভিরের কথা উল্লেখ করে সূত্রটি আরো জানায়, “রানভির সিং-এর চিন্তা করার কোনো কারণ নেই। দিপিকা এখন তার বাগদত্তার মতোই। দুজনের পরিবারও পরস্পরকে বেশ পছন্দ করেন এবং পুরোনো সম্পর্ক তাদের সমীকরণে কোনো সমস্যা তৈরি করতে পারবে না। রানভির ভালভাবেই জানেন দিপিকা আর রানবিরের দেখা করার ব্যাপারটি এবং এটা নিয়ে তার কোনো সমস্যাই নেই।”

প্রায় সাত বছর হলো দিপিকা-রানবিরের সম্পকর্ ভেঙেছে। কিন্তু তাদের বন্ধুত্ব এখনও অটুট। একসঙ্গে তিনটি সিনেমায় কাজ করেছেন তারা। সেগুলো হলো, ‘বাচনা অ্যায় হাসিনো’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘তামাশা’।