২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহি-বাপ্পীর ‘বলে দে’: দেশি গানে দেশি রসায়ন

গত বছর থেকেই জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একের পর এক যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অবশেষে সম্পূণর্ বাংলাদেশি একটি সিনেমা মুক্তি দিতে চলেছে প্রযোজনা সংস্থাটি। পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি ও বাপ্পী সাহা অভিনীত 'অনেক দামে কেনা' সিনেমাটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম গান 'বলে দে'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 04:19 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

মাহির সঙ্গে জাজের সম্পকর্ের টানাপড়েনের বিষয়টি এখন আর অজানা নয়। 'অগ্নি ২’-এর পর ‘অনেক দামে কেনা’ সিনেমার মাধ্যমে আবার জাজের ছায়ায় ফিরলেন মাহি। অভিষেকের সিনেমার নায়ক বাপ্পির বিপরীতে দেখা যাবে তাকে। তাদের সঙ্গে থাকবেন ডিপজল, যিনি নিজেও বহুদিন পর ফিরছেন ঢাকাই সিনেমায়।

নির্জন এক সমুদ্র সৈকতে বাপ্পি-মাহির রসায়নের ঝলক ভালোই চোখে পড়েছে 'বলে দে' গানটিতে। প্রায় ৪ মিনিটের গানটিতে সিনেমার গল্পের আবহ সৃষ্টি করা হয়েছে। গানটিতে মাহি-বাপ্পির বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তও রয়েছে।

কপিরাইট জটিলতার কারণে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলটি বন্ধ থাকায় নিজেদের ফেইসবুক পেইজেই গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির দর্শকরাও মাহি-বাপ্পি রসায়নের প্রশংসা করেছেন। এক দিনেই এই গানটি দেখেছেন ১১ হাজারেরও বেশি মানুষ।

জাকির হোসেন রাজু পরিচালিত 'অনেক দামে কেনা' মুক্তি পাবে ৮ এপ্রিল।