২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানির স্বপ্ন হলো সত্যি

পরিশ্রমি সানি লিওনি নিজের স্বপ্নের পথ নিজেই গড়ে নেয়ার কথা বলেছেন বার বার। তবে এবার তার একটি স্বপ্ন সত্যিই পূরণ হয়েছে আর এ বিষয়টি তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 06:26 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

শাহরুখ খানের সঙ্গে পদর্া ভাগ করে নিতে চলেছেন সানি - এমন খবর মিলেছিল আগেই। রাহুল ঢোলাকিয়া পরিচালিত 'রাইস' সিনেমায় শাহরুখের সঙ্গে একটি গানে নাচার বিষয়টি ঘটার পরও বিশ্বাস করতে পারছেন না ৩৪ বছর বয়সী এই ইন্দো-কানাডীয় অভিনেত্রী। 

প্রযোজক রিতেশ সিধওয়ানি টুইট করেন, " আমাদের সঙ্গে আছেন লায়লা সানি লিওনি, শাহরুখ খান এবং 'বেনিয়ার বুদ্ধি' নিয়ে রাহুল ঢোলাকিয়া 'রাইস'-এ...আপনারা কি ভাবছেন এর পর কি হবে?"

এই টুইটের জবাবে সানি লেখেন, "প্রথমবারের মতো কোনো ফিল্মের সেটে এটা স্বপ্ন না বাস্তব তা বোঝার জন্য নিজেকে বার বার চিমটি কাটতে ইচ্ছা করছিল। দারুণ প্রথম দিন! রাহুল ঢোলাকিয়া, রিতেশ সিধওয়ানি, শাহরুখ খান।"

'কুরবানি' সিনেমার জনপ্রিয় গান 'লায়লা ও লায়লা' রিমেইক করা হচ্ছে 'রাইস' এর জন্য। মূল গানটিতে জিনাত আমান ও আমজাদ খানকে দেখা যায়। এবার সে গানের তালে পা মেলাবেন সানি ও শাহরুখ। 'রাইস' মুক্তি পাবে ৩ জুলাই।