২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্যাটের সঙ্গে সমীকরণ পাল্টাবে না'

ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক নিয়ে যখন গণমাধ্যমের সঙ্গে লুকোচুরি খেলায় ব্যস্ত রানবির কাপুর, তখন কারিনা কাপুর খানই হাঁটে হাড়ি ভেঙেছিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 05:59 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

শুধু তাই নয় কারান জোহার উপস্থাপিত 'কফি উইথ কারান'-এ ক্যাটরিনাকে 'ভাবী' বলে সম্বোধনও করেন। তবে তা আর হয়ে উঠছে না কারণ ৬ বছরের সম্পকর্ের ইতি ঘটিয়ে এখন ভিন্ন পথে হাঁটছেন রানবির-ক্যাট। যদিও রানবিরের চাচাতো বোন কারিনা বলছেন, তাতে ক্যাটের সঙ্গে তার সম্পকর্ পাল্টাবে না। 

রানবিরের মা নিতু কাপুর ও বাবা ঋষি কাপুর যে ক্যাটকে কখোনোই মেনে নেননি বিষয়টি কারো অজানা নয়। রানবিরের সঙ্গে ক্যাটের সম্পকর্ ভাঙার একটা অন্যতম কারণও এটি। তবে কারিনা বরাবরই ক্যাটের সঙ্গে নিজের সুসম্পকর্ের কথা গণমাধ্যমে স্বীকার করেছেন এবং ক্যাটও বলেছেন, কারিনা তাকে সব সময় সমর্থন জুগিয়েছেন।

সম্প্রতি রানবিরের সঙ্গে সম্পকর্ের অন্ত ঘটায় ক্যাটের সঙ্গে সম্পকর্ও পাল্টে যাবে কি না এমন প্রশ্নের জবাবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে কারিনা বলেন, "কখনোই না। কেন পাল্টাবে? আমি একজন স্বতন্ত্র ব্যক্তি এবং নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেই।"

রানবিরের ভালোবাসার ব্যাপারে কোনো পরামশর্ দেবেন কি না এমন প্রশ্নে কারিনা বলেন, "আমি কোনো প্রেম বিষয়ক পরামশর্ দিতে চাই না। রানবির পরিপক্ক, সংবেদনশীল। সে যথেষ্ট বড়, কোনো বাচ্চা নয়। "