কিউবায় রোলিং স্টোন্স: অধর্ শতকের নিষেধাজ্ঞার অবসান
প্রায় অধর্ শতক কিউবায় পশ্চিমা সঙ্গীতের অনুপ্রবেশে ছিল কড়া নিষেধাজ্ঞা। সেই কিউবাতেই প্রথমবারের মতো ৪০ হাজার দর্শকের সামনে গাইবে ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোন্স।
ষাটের দশকে জন্ম নেয়া ব্যান্ডটি সারা দুনিয়ায় শ্রোতাদের মনে দাগ কেটেছিল। তেমনই একজন হলেন কিউবার নাগরিক কারলোস কারনেরো, যিনি কিউবার লস কেন্ট ব্যান্ডটির একজন সদস্য। ষাটের দশকই কিউবার আইল্যান্ড অফ পাইনসে একটি কনসার্টে তারা বাজাচ্ছিলেন রোলিং স্টোন্সেরই কিছু গান। কিন্তু সেনা সদস্যদের অস্ত্রের মুখে পণ্ড হয়ে যায় সে কনসার্ট।
রাজনৈতিক পটভূমি বদলেছে। কিছু দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘুরে গেছেন কিউবা। তারপর রোলিং স্টোন্সের পা পড়তে চলেছে হাভানায়। ব্যান্ডটির ভোকাল মিক জ্যাগার বলেন, "সময়ই সব কিছু বদলে দেয়"।
আর সেনাবাহিনী অস্ত্রের মুখে যা করতে পারেননি কারনেরো, ৬৬ বছর বয়সে এসে তিনি এবং তার ব্যান্ড তাই করবেন। রোলিং স্টোন্সের সঙ্গে একই মঞ্চে পারফমর্ করবেন তারা।
