২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারানোয় ভারতকে পুনামের ‘ছোট্ট উপহার’

২০১১ সালে বলেছিলেন ভারতীয় ক্রিকেট দল জিতলে নাকি সম্পূর্ণ নগ্ন হয়ে ছবি তুলবেন। সে বার কথা রাখেননি মডেল-অভিনেত্রী পুনাম পান্ডে। তবে এবার ঠিকই দিলেন ‘ছোট্ট’ একটি উপহার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 06:01 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে বাংলাদেশের সঙ্গে টানটান উত্তেজনার ম্যাচ শেষে সাফল্য যখন এলো ভারতের ঘরে, তখন উপহার দিতে আর কার্পণ্য করেননি পুনাম। নিজের আবেদনময়ী একটি সেলফি তুলে তখনই টুইটারে পোস্ট করলেন ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে।

২৩ মার্চ রাতে খেলা শেষে সেলফিটি পোস্ট করেন পুনাম। সঙ্গে লেখা ছিল, "আমার স্টাইলে ভারতীয় দলকে ছোট্ট উপহার।"

এই উপহার পেয়ে কতোটা খুশি হয়েছেন ভিরাট-ধোনিরা, তা জানা যায়নি। তবে দীর্ঘ দিন পর আবার আলোচনায় আসতে পেরেছেন পুনাম।

এর আগে ভারত বিশ্বকাপ জিতলে সম্পূর্ণ নগ্ন হওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। ঘোষণাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এক লাফে বেড়ে যায় তার টুইটার অনুসারীর সংখ্যা। সে বার ভারত ঠিকই বিশ্বকাপ জিতেছিল। তখন ভারতীয় দলের সঙ্গে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছিল পুনামকে। কিন্তু ভক্তদের নিরাশ করেন তিনি।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করার পর ২০১৩ সালে মুক্তি পায় পুনামের প্রথম বলিউড ফিল্ম ‘নাশা’, যা হয়েছিল ফ্লপ। এছাড়া একটি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি।