‘ফারুকী এশিয়ার মধ্যে সেরা’
'ডুব' সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কোনো ঢাকাই নিমর্াতার সঙ্গে কাজ করছেন টালিগঞ্জের তারকা পাণর্ো মিত্র। অঞ্জন দত্ত, সৃজিত মুখাজর্িদের সঙ্গে কাজ করা পাণর্ো বাংলাদেশের মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে নিজের সৌভাগ্য বলেই মনে করছেন।
“তিনি কেবলমাত্র আপনাদের এখানে পরিচিত নিমর্াতা নন বরং আমাদের দেশেও তিনি বেশ পরিচিত । আমাদের দেশের বিভিন্ন জায়গায় তাকে অনেক বেশি ভালোবাসে। তার নিমর্িত সিনেমাগুলো খুবই জনপ্রিয়। ভারতীয় সিনেমা সমালোচকরাও তার সিনেমা দেখে। তারাও ফারুকীর সিনেমা ভালোবাসে। ইনফ্যাক্ট আমার অনেক বন্ধুই আমাকে ফোন করে বলেছে যে, আমরা অনেক খুশি কারণ তুমি ফারুকীর সঙ্গে কাজ করছো। ফারুকী শুধুমাত্র ভারত কিংবা বাংলাদেশের মধ্যে সেরা নয়, বরং পুরো এশিয়ার মধ্যে খুবই ভালো একজন র্নিমাতা তিনি। তার সাথে কাজ করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। এটা অনেক বড় প্রাপ্তি।”
২০১১ সালে অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটির মাধ্যমে আলোচনায় আসেন পাণর্ো। এরপর অঞ্জনের ‘দত্ত ভাসর্াস দত্ত’, মৈনাক ভৌমিকের ‘বেডরুম’, সুব্রত সেনের ‘কয়েকটি প্রেমের গল্প’, মৈনাক ভৌমিকের ‘মাছ মিষ্টি মোর’ ইত্যাদি সিনেমাতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন বেশ।
