ব্যাটম্যান-সুপারম্যান দ্বৈরথ বাংলাদেশেও
দু বছরেরও বেশি সময় ধরে যে দিনটির জন্য অপেক্ষা করছিল সুপারহিরো সিনেমা ভক্তরা সেটি চলে এসেছে । পৃথিবীর দুই ত্রাণকর্তা ব্যাটম্যান আর সুপারম্যানের দ্বন্দ্ব নিয়ে 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস' মুক্তি পাচ্ছে ২৫ মাচর্। বাংলাদেশের দর্শকরাও আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
দুই সুপারহিরোকে একই সিনেমায় নিয়ে আসার কঠিন কাজটি করেছেন নির্মাতা জ্যাক স্নাইডার। ২০১৩ সালে 'ম্যান অফ স্টিল' নিমর্াণ করে প্রশংসিত হন। সেই সিনেমার সিকুয়াল হিসেবেই আসছে 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস'। শুধু সুপারম্যান আর ব্যাটম্যানই নয়, সিনেমায় আরো থাকছেন ওয়ান্ডার উইম্যান, আকুয়াম্যান, ফ্ল্যাশ, লেক্স লুথার, ডুমসডের মত জনপ্রিয় কমিক চরিত্ররা।
সিনেমাটির গল্প এগুবে 'ম্যান অফ স্টিল'-এর প্রেক্ষাপটে। জেনারেল জড আর সুপারম্যানের বিধ্বংসী লড়াইয়ে মেট্রোপলিস শহরের মানুষেরা বেঁচে গেলেও পুরোপুরি ধ্বংস হয়ে শহরের অবকাঠানো, ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের শহর গথামও। ধ্বংসাত্মক ত্রাণকর্তা সুপারম্যানকে নিয়ে তাই চিন্তিত ব্রুস ওয়েইন। এদিকে লেক্স লুথারের চক্রান্তে পুরো পৃথিবীই বিভ্রান্ত হয়ে সুপারম্যানের ওপর আস্থা হারায়। সুপারম্যানের মুখোমুখি হয় ব্যাটম্যান। এদিকে দৃশ্যপটে আবিভর্ূত হয় পৃথিবীর অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ডুমসডে। দ্বন্দ্ব ভুলে ব্যাটম্যান আর সুপারম্যান কি একসঙ্গে লড়তে পারবে ডুমসডের বিরুদ্ধে?
সুপারম্যান হিসেবে 'ম্যান অফ স্টিল' এর পর আবার ফিরেছেন হেনরি ক্যাভিল। আর ক্রিশ্চিয়ান বেইলের স্থলাভিষিক্ত হয়েছেন বেন অ্যাফ্লেক। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন এমি অ্যাডামস, গ্যাল গ্যাডট, মাইকেল শ্যানন, জেসি আইসেনবার্গ, জেইসন মমোয়া, লরেন্স ফিশবার্ন, জেরেমি আয়রন্স প্রমুখ।
