২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড হিরোরা যদি হতেন সুপারহিরো

দুদুটি বহুল প্রতীক্ষিত সুপারহিরো মুভি মুক্তি পেতে চলেছে শিগগিরই। 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস' আর 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' - চোখে পড়বে এক ঝাঁক সুপারহিরোকে। পর্দায় তাদের রূপ দেবেন এক ঝাঁক হলিউড তারকা। কেমন হতো যদি বলিউড তারকারা পর্দায় মার্ভেল বা ডিসির সুপারহিরো সাজার সুযোগ পেতেন! 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 03:30 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

হৃত্বিক রোশান - উলভারিন

বলিউডের গ্রীক দেবতা হৃত্বিক রোশান, তিনিই বলিউডের প্রথম সুপারহিরো ‘কৃশ'। কালো মুখোশের আড়ালে রক্ষা করেন দুনিয়াকে। পেশিবহুল সুঠাম দেহের অধিকারী এই অ্যাকশন পটু তারকাকে উলভারিন হিসেবে কিন্তু ভালোই মানাবে। জেদী, ক্ষীপ্র কিন্তু অন্তর্জ্বালায়  জ্বলতে থাকা এক অতিমানব উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের জায়গা নিতেই পারেন হৃত্বিক।

রানভির সিং- ব্যাটম্যান

চরিত্র যতই চ্যালেঞ্জিং হোক না কেন পর্দায় তা রূপায়নে সিদ্ধহস্ত রানভির সিং। দৈব শক্তিহীন হয়েও গথাম শহরের রক্ষাকতর্া হয়ে ওঠা এই সুপারহিরোর চরিত্রের দ্বন্দ্ব আর টানাপড়েন ফুটিয়ে তুলতে তিনিই হবেন উপযুক্ত।

জন অ্যাব্রাহাম - থর

ঈশ্বরের পুত্র থর তার মিউলনির হাতুড়ির ক্ষমতায় দমন করতে পারেন পৃথিবীর সকল অশুভ শক্তিকে। একই সঙ্গে সোনালী চুলের সুদর্শন এই দেবতা যে কোনো তরুণীর হৃদয় হরণ করতে পারেন। ক্রিস হেমসওয়ার্থ 'থর' সিনেমায় থরের এই দুটি দিককেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। মিউলনির হাতে তোলার দায়িত্ব বলিউডে কেবল একজনই নিতে পারেন আর তিনি হলেন জন অ্যাব্রাহাম। 

কারান সিং গ্রোভার - সুপারম্যান

হেনরি ক্যাভিল আর কারান সিং গ্রোভারের মিল লক্ষ্য করার মত। সুঠাম দেহ, মুখাবয়ব এমনকি স্টাইলেও রয়েছে অদ্ভূত মিল। পৃথিবীবাসী না হয়েও পৃথিবীর ত্রাণকর্তার দায়িত্বটাও হয়তো পালন করতে পারবেন বলিউডের এই নতুন মুখ।

আদিত্য রয় কাপুর- ক্যাপ্টেন আমেরিকা

দীর্ঘাঙ্গ, সুপুরুষ কিন্তু বেদনাতর্ চোখের ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে ক্রিস এভান্সকে হয়তো টেক্কা দিতে পারবেন 'ফিতুর' তারকা আদিত্য রয় কাপুর।

ফারহান আখতার- আয়রন ম্যান    

ব্যাটম্যানের মতো আয়রনম্যানও দৈব শক্তির অধিকারী নন। সুঠাম দেহী, সুপুরুষ কিংবা দারুণ নৈতিকতা বোধের মানুষও নন তিনি। দোষ-গুণে মেলানো এই সুপারহিরোর আছে তীক্ষ্ণ বুদ্ধি আর চমৎকার রসবোধ। বিশেষ করে উপস্থিত বুদ্ধিতে তিনি ছাড়িয়ে যাবেন অন্য যে কোনো সুপারহিরোকে। রবাটর্ ডাউনি জুনিয়রের সঙ্গে পাল্লা দিতে না পারলেও তার জুতোয় পা গলানোর মতো এলেম বলিউডে কেবল একজনেরই আছে আর তিনি হলেন ফারহান আখতার।