রানবিরকে সময় দিচ্ছেন দিপিকা
'ট্রিপল এক্স: জ্যান্ডার কেইজ' - এর টানা শুটিং- এ ক্লান্ত দিপিকা পাড়ুকোন অল্প দিনের ছুটিতে বাড়ি ফিরেছেন। বন্ধুর বিয়েতে শ্রীলঙ্কা যাবার পথে মুম্বাইয়ে থেমেছেন বিশ্রাম নেয়ার জন্য। শোনা যাচ্ছে মুম্বাইয়ে সাবেক প্রেমিক রানবির কাপুরের বাড়িতে অনেকটা সময় কাটাতে দেখা গেছে দিপিকাকে।
রানবিরের সঙ্গে দিপিকার সম্পর্কের ইতি ঘটেছে প্রায় ৭ বছর আগে। রানভির সিং এর সঙ্গে দিপিকার প্রেমের বিষয়টিও এখন আর অজানা নয়। এমন সময় সাবেক প্রেমিকের সঙ্গে আড্ডায় মেতে ওঠার বিষয়টি কারো নজর এড়ায়নি।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, রানবিরের বাড়ির বারান্দায় বসে এই দুই তারকাকে খোশ গল্পে মেতে থাকতে দেখা গেছে।
বিশেষ করে এমন একটা সময়ে, যখন সদ্যই আরেকটি সম্পকর্ের ইতি টেনেছেন রানবির। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পকর্ ভাঙার বিষয়ে রানবির নিশ্চুপ থাকলেও খবর পাকা। বছর দুয়েক এক ছাদের নিচে কাটানো এই জুটির আলাদা বসবাস করতে শুরু করা এবং বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে যাওয়াই তার প্রমাণ।
'ভালো বন্ধু' রানবিরের এই দুঃসময়ে হয়তো তার পাশে থাকতে চেয়েছেন দিপিকা। তাছাড়া প্রেমিক রানভির এখন একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুবাইয়ে। তাই বন্ধুদের সঙ্গে সময় কাটানো যেতেই পারে!
