এক রাজা, দুই রানী, কেমন হবে এই কাহিনি!
এক যে ছিল রাজা, এক যে ছিল রানী - একটু ভুল হয়ে গেল। রানী আছেন দুজন। এবার কোন দিকে এগুবে কাহিনি? তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
আনোয়ার শিকদারের পরিচালনায় নিমর্িত হতে চলেছে ‘রাজা-রানীর গল্প’। সম্প্রতি রাজধানীর এক রেস্তোরাঁয় হয়ে গেল সিনেমাটির মহরত।
‘রাজা-রানীর গল্প’ সিনেমা সম্পকে গ্লিটজকে তিনি বললেন, “গতানুগতিক গল্পের বাইরে সম্পূনর্ নতুন একটি গল্পের সিনেমা সবাইকে উপহার দিতে যাচ্ছি। যদিও সম্পূনর্ নতুন গল্প উপহার দেয়া সম্ভব নয়। কিন্তু আমার সিনেমার গল্পের উপস্থাপনা বাস্তবতার ভিত্তিতে একেবারেই আলাদা হবে। তবে এটা কোনোভাবেই ধ্রুপদী গল্পের সিনেমা নয়। আবার এটা কোন পৌরাণিক গল্পও নয়। বরং ‘রাজা রানীর গল্প’ সিনেমাটি হচ্ছে খুব সুন্দর একটি ত্রিভূজ প্রেমের গল্পের সিনেমা।”
সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন শেখ হাসান। তবে সিনেমার চিত্রনাট্য রচয়িতা র্নিমাতা নিজেই। গল্প নিয়ে গ্লিটজকে তিনি বললেন,“এটি মৌলিক গল্পের সিনেমা। আমার সিনেমার গল্প যেন কোনোভাবেই অন্য কোনো সিনেমার গল্পের সাথে মিলে না যায় সে ব্যাপারে আমি শতভাগ লক্ষ্য রাখছি। শুধু তাই নয়, সিনেমার দৃশ্য ধারণের সময়ও যদি আমার সিনেমার কোনো অংশের সঙ্গে তামিল, তেলেগু কিংবা ভারতীয় কোনো সিনেমার গল্প মিলে যায় তাহলে তাৎক্ষনিকভাবেই আমি তা বদলানের চেষ্টা করবো।”
‘রাজা রানীর গল্প’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় নতুন নায়িকাদের তালিকায় যোগ হলো আরো দুটি নতুন নাম। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রীতি সাঈদ। গ্লিটজকে তিনি বললেন,“ সিনেমায় আমাকে গ্রামীন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আমি জানি এই চরিত্রটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু আমি চ্যালেঞ্জ নিতেই বেশি পছন্দ করি। কারণ আমি বিশ্বাস করি একজন অভিনেত্রী তখনই শিল্পী হয়ে ওঠেন যখন তিনি নিজেকে ভেঙে যে কোনো চরিত্রেই খাপ খাওয়াতে পারেন এবং দর্শকের সামনে গল্পের সেই চরিত্রটিকে বাস্তব রূপে উপস্থাপন করতে পারেন।”
সিনেমার নায়কও নতুন। আদনান আদি নামের এই নবাগত বললেন,“গ্রামীন পরিবেশের একজন গরীব ছেলে কিভাবে শহরে এসে তারকা বনে যায় এমনই চরিত্রে অভিনয় করছি আমি। আমার বিশ্বাস এই সিনেমায় ঢাকার সিনেমাপ্রেমীরা নতুন কিছু দেখতে পারবেন। সিনেমা মুক্তির আগেই নিজেকে কারো সঙ্গে প্রতিযোগিতায় ফেলছি না, কারনণ তারা সুপারস্টার। তবে সিনেমা হলে ‘রাজা রানীর গল্প’ দেখে দর্শকের খুবই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
আম্মাজান চলচ্চিত্র প্রযোজিত ‘রাজা-রানীর গল্প’ সিনেমার পুরো শুটিং হবে বাংলাদেশেই।
