২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের সঙ্গে নাচবেন সানি লিওনি

কদিন আগেই এক সাক্ষাৎকারে সানি লিওনি জানিয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। তার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 04:00 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

বলিউডের বাদশাহর সঙ্গে নাচার সুযোগ পেয়েছেন সানি। প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে একটি আইটেম গানে নাচবেন সাবেক এই পনর্ তারকা। শাহরুখের আগামী সিনেমা ‘রাইস’-এর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে এই গানটি।

 ‘রাইস’-এ। আর তাতেই নাচতে দেখা যাবে শাহরুখ ও সানিকে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আশির দশকের পটভূমিতে নির্মিতব্য এই সিনেমায় কাহিনির প্রয়োজনে এ ধরনের একটি গান থাকা দরকার ছিলো। আর গানটিতে সানিকে নেওয়ার ভাবনা নাকি শাহরুখের মাথায়ই

আসে! ইতোমধ্যেই মুম্বাইয়ের স্টুডিওতে তৈরি করা হয়েছে বিলাসবহুল সেট, নাচের প্রশিক্ষণও চলছে পুরোদমে।

ক্রাইম থ্রিলার ঘরানার ‘রাইস’এ শাহরুখের সঙ্গে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে, সিনেমাটি জুলাই মাসে মুক্তি পাবে।