২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে প্রচারের আলোয় নেই শাকিব

‘শিকারী’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। এই সিনেমার শুটিং-এ বতর্মানে কলকাতায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার এই মহাতারকা। কিন্তু তাকে নিয়ে তেমন একটা মাতামাতি নিয়ে পশ্চিমঙ্গের গণমাধ্যমগুলোতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 01:03 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

সম্প্রতি ঢাকায় হয়ে গেলো ‘শিকারী’ সিনেমার মহরত, যেখানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের মিষ্টি মেয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়।বাংলাদেশের গনমাধ্যমে তিনি প্রচার পেয়েছেন ভালোই।অন্যদিকে বাংলাদেশের জয়া আহসান ও নুসরাত ফারিয়া মাজহারকে নিয়েও বেশ সরব টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজারের মতো পত্রিকাগুলো। কিন্তু কেন যেন, শাকিব খানের ব্যাপারে তারা একেবারেই চুপ।

অন্যদিকে ‘বাদশা’ সিনেমার শুটিং-এর কাজে ঢাকায় এসেছেন টালিগঞ্জের অভিনেতা জিতেন্দ্র মদনানী জিৎ। ‘ডুব’ সিনেমায় অভিনয়ের জন্য ইরফান খান ও পার্ণো মিত্রও এসে পৌঁছেছেন ঢাকায়। বাংলাদেশে গনমাধ্যমে গুরুত্ব দিয়ে ছাপা হচ্ছে জিৎ, ইরফানদের খবন। কিন্তু শাকিব খানের ভাগ্যে সে কদর জোটেনি।

পরীমনি, মাহিয়া মাহি, ববিরা যেখানে পশ্চিমবঙ্গের সংবাদপত্রের পাতায় ঠাঁই করে নিচ্ছেন, সেখানে শাকিব খান কেন পাত্তাই পাচ্ছেন না - এ প্রশ্নের জবাব সহসাই মিলছে না।