২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ প্রযোজনায় ইন্দ্রনীল-হেলেনের ‘প্রেমকাব্য’!

রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করেন টালিগঞ্জের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এরপর অভিনয় করেছেন মুক্তির অপেক্ষায় থাকা 'সম্রাট' সিনেমায়। প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায়। ‘প্রেমকাব্য’ নামের এই সিনেমায় তার নায়িকা হতে চলেছেন বাংলাদেশি চলচ্চিত্রে নতুন মুখ পিজে হেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 11:46 AM

Updated : 12 Apr 2022, 01:39 AM

‘প্রেমকাব্য’ সিনেমাটি বাংলাদেশের ব্লু জিনজার মাল্টিমিডিয়া ও কলকাতার মুন্না ফিল্মস ইন্টারন্যাশনাল যৌথভাবে প্রযোজনা করছেন। সিনেমা সম্পর্কে ব্লু জিনজার মাল্টিমিডিয়া কণর্ধার রাজু আহমেদ গ্লিটজকে বললেন,“ ‘প্রেমকাব্য’ গল্পটা আমাদের দেশের গল্প হলেও আমরা দুই দেশ মিলে এটা নির্মাণ করছি। কারণ বতর্মানে যৌথ প্রযোজনায় দুই বাংলা মিলেই অনেকেই সিনেমা নির্মাণ করছে। সত্যি বলতে এখন তেমনই জোয়াড় বইছে। তাছাড়া দুই বাংলা মিলে সিনেমা নির্মাণ করলে সিনেমার বাজেটটাও হাতের মুঠোয় থাকে। তাই কলকাতার মুন্না ফিল্মস ইন্টারন্যাশনালের কণর্ধার রাজেশ খানের সাথে আমার এই সিনেমাটি নিয়ে কথাবার্তার পরেই আমরা এই সিদ্ধান্ত নেই। তবে বতর্মানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।কারণ একটি ভালো মানের সিনেমার সফলতা র্নিভর করে তার ভালো প্রি-প্রোডাকশনের ওপর।”

ইতোমধ্যে ‘প্রেমকাব্য’ সিনেমার জন্য নায়িকা হিসেবে বাংলাদেশের ব্লু জিনজার মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি সই করেছেন হেলেন। আর ইন্দ্রনীলের কাছ থেকে কলকাতার মুন্না ফিল্মস ইন্টারন্যাশনাল সবুজ সংকেত পেয়ে গেছে বলে জানা গেছে। সব কিছু ঠিকঠাক মতো চললে আগামী সপ্তাহেই ইন্দ্রনীলের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে বলে দাবী করলেন সিনেমাটির বাংলাদেশ অংশের প্রযোজক। 

রোমান্টিক ঘরানার সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সিনেমাটির বাংলাদেশ অংশের প্রযোজক রাজু আহমেদ নিজেই। তিনি বললেন,“সিনেমার গল্পের জন্য সারা বিশ্বে ২৮ গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়।এর বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই।ফলে প্রতিটি সিনেমার গল্প কোনো না কোনো গল্পের সাথে আশিংক মিলেই যায়। কিন্তু ‘প্রেমকাব্য’ সিনেমার গল্প আমাদের আঙ্গিকে আমাদের মতো করে মৌলিক গল্প। যেখানে গল্পের উপস্থাপনাতেও থাকবে যথেষ্ট ভিন্নতা। একেবারে মৌলিক গল্পের সিনেমাই যদি নির্মাণ করতে হয় তাহলে আমাদের গ্রাম বাংলার পৌরানিক কাহিনির গল্পের সিনেমা নির্মাণ করতে হবে। কিন্তু এমন গল্পের সিনেমা বতর্মানে কেউ আর দেখবেনা। তাই বতর্মানের গল্পের সিনেমাতে অবশ্যই বাস্তবতা রাখতে হবে ও উপস্থপনায় গ্রহণযোগ্যতা থাকতে হবে।”

সিনেমাটি পরিচালনার জন্য কলকাতার অনুজ মিত্র চূড়ান্ত হলেও এখনো বাংলাদেশ থেকে কোনো পরিচালক নিধার্রিত হয়নি। এ বছরের জুলাই মাসে শুরু হতে পারে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ।