২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কলকাতার সব্বাই বাংলাদেশকে সাপোর্ট করছে’

কয়েক বছর হয়ে গেলো জয়া আহসানের কলকাতাবাসের। সেই শহরেই বুধবার পাকিস্তানের সঙ্গে চলছে বাংলাদেশের ক্রিকেট লড়াই। কিন্তু ইডেন গার্ডেনের গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে না অভিনেত্রীর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 05:16 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে জয়া বলেন, “১৬ কোটি বাঙালির মতো আমিও দারুণ উত্তেজিত। ভাবতে ভালো লাগছে যে, আমি আজ কলকাতায়। তবে আগে থেকে কাজের প্ল্যান করা আছে। তাই কলকাতায় থেকেও মাঠে যেতে পারছি না। ভীষণ বড় মিস এটা!”

তবে খেলা দেখা ছাড়ছেন না তিনি, “তিনটে থেকে সাতটা— কোনো কাজ রাখিনি হাতে। খেলা শুরু হতেই টিভির সামনে বসে যাবো। আর সবচেয়ে ভাল লাগছে কী জানেন? কলকাতায় সব্বাই আজ বাংলাদেশকে সাপোর্ট করছে। এটা দারুণ ব্যাপার।”

আজ বাংলাদেশের জেতার উজ্জল সম্ভাবনা দেখছেন জয়া।

“টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করাটাই একটা বিশাল ব্যাপার। মাশরফির নায়কোচিত অ্যাটিটিউড, তামিমের মারকুটে ফর্ম, আর বহু দিন পর সাকিবের এ ভাবেফিরে আসাটা টিমের মনোবল সত্যিই বাড়িয়ে দিয়েছে।”