আবার আবির-জয়া
‘আর্বত’-এর মাধ্যমেই টালিগঞ্জে নিজের সুদৃঢ় অবস্থানের জানান দিয়েছিলেন। ‘রাজকাহিনী’র সাফল্যে জয়া আহসান নির্মাতাদের পছন্দের অভিনেত্রীদের তালিকায় ঠাঁই করে নিয়েছেন। আর তারই প্রমাণ মিললো আরো একবার।
হালেই শুটিং শুরু করেছেন অরিন্দম শীলের পরিচালনায় গোয়েন্দা শবর সিরিজের দ্বিতীয় সিনেমা ‘ঈগলের চোখ’-এ। এবার তিনি যুক্ত হলেন পরিচালক মনোজ মিশিগানের পরবর্তী প্রকল্পের সঙ্গে। ‘আমি জয় চ্যাটার্জি’ নামের সিনেমায় তার বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায়। এ নিয়ে তৃতীয়বারের মতো একই সিনেমায় কাজ করতে চলেছেন এই অভিনয়শিল্পী জুটি।
আবির অভিনয় করবেন জয়ের চরিত্রে। আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শতাফ ফিগার।
আবির বলেন,“আমি জয়ার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
