প্রেম করছেন অর্জুন-আথিয়া?
নিজের অভিনয় প্রতিভা দিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন বনি কাপুর তনয় অর্জুন কাপুর। সম্প্রতি আলোচনায় এসেছেন কারিনা কাপুর খানের বিপরীতে 'কি অ্যান্ড কা' সিনেমায় অভিনয় করে। শোনা যাচ্ছে, প্রেমে পড়েছেন তিনি। আর মেয়েটিও সবার চেনা, সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠি।
গসিপ ওয়েবসাইট বলিউডলাইফ বলছে, এখন পর্যন্ত কোনো সিনেমায় জুটি না বাঁধলেও তাদের বন্ধু-বান্ধব একই, ফলে একসঙ্গে আড্ডা, ঘোরাফেরা প্রায়ই হয়। অনুষ্ঠানগুলোতেও আজকাল যোগ দিচ্ছেন একসঙ্গে।
'ইশাকজাদে' সিনেমার মাধ্যমে বলিউডে নিজের জাত চিনিয়েছেন অর্জুন। আর আথিয়ার অভিষেক ঘটেছে গত বছর, সুরাজ পাঞ্চোলির বিপরীতে 'হিরো' সিনেমায়।
অবশ্য আথিয়া অজর্ুনের প্রথম মনের মানুষ নন। এর আগে 'দাবাং' তারকা সোনাকশি সিনহার সঙ্গে প্রেমের গুজব শোনা গিয়েছিল তার। আর নিজেই বলেছেন সালমান খানের ছোট বোন অপর্িতা খানের সঙ্গে প্রেম করেছেন।
