২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরের নানা অজানা কথা

১৪ মার্চ ভারতীয় অভিনেতা আমির খানের বয়স হলো ৫১। বিশেষ এই দিনে তার ভাই ফয়সাল খান জানালেন আমিরের ছোটবেলার নানা অজানা তথ্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 06:29 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ফয়সাল বলেন, প্রতি বছর আমিরের জন্মদিনে আমাদের পরিবারের সবাই একত্রিত হয়। কেক কাটার পর আমরা একসঙ্গে রাতের খাবার খাই। পাশাপাশি আমি আমিরকে অবাক করার মতো একটি উপহার তৈরি রাখি।

প্রতি বছর জন্মদিনে একটি প্রতিজ্ঞা করলেও শেষমেশ তা ধরে রাখতে পারেন না আমির, জানালেন তার ভাই।

প্রত্যেক বছর আমির সিদ্ধান্ত নেয় ধূমপান ছেড়ে দেবে, কিন্তু তার কোনো সিনেমা মুক্তির আগে দেখা যায় সে আবার সিগারেট ধরেছে। 

আমিরের চেয়ে মাত্র এক বছরের ছোট ফয়সাল আরো জানালেন, জন্মদিনে আমিরের প্রিয় খাবার হল মায়ের হাতে বানান শিক কাবাব।

আমাদের নানী খুব ভালো শিক কাবাব বানাতে পারতেন, মা তার কাছ থেকেই শিখেছেন। আমির মায়ের হাতে বানান শিক কাবাবটাই সবচেয়ে বেশি পছন্দ করে।

আরো জানালেন, ভোজনরসিক বড় ভাইকে রান্না করে খাওয়াতে বরাবরই ভাল লাগে তার। এবারও ভাইয়ের জন্য কিছু রান্না করার পরিকল্পনা করছেন তিনি।