২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবাশীষের ‘মন জ্বলে’, নায়িকা পরীমনি

আবার পলিচালনায় হাত দিচ্ছেন দেবাশীষ বিশ্বাস। ক্যারিয়্যারের চর্তুথ সিনেমায় নায়িকা হিসেবে নিয়েছেন এস প্রজন্মের আলোচিত অভিনেত্রী পরিমনিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 12:03 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

রাজধানীর এক রেস্তোরাঁয় সম্প্রতি এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজেন করা হয়। নিজের নতুন সিনেমা ‘মন জ্বলে’ প্রসঙ্গে গ্লিটজকে দেবাশীষ বললেন,“ এ পর্যন্ত নির্মাণ করা তিনটি সিনেমাই ছিলো রোমান্টিক ধারার। সেখান থেকে বেরিয়ে একটু অন্য ধারার সিনেমা নির্মাণ করতে চাচ্ছি। তবে তা অন্যকে দেখানোর জন্য নয় কেবলমাত্র নিজেকে দেখানোর জন্য। তাই ভাবলাম এবার এমন একটা সিনেমা নির্মাণ করি যেখানে কৌতুকের তুলনায় রোমান্টিকতা ও বিরহের মাত্রা একটু বেশি থাকবে...নিজের স্বাচ্ছন্দের জায়গা থেকে বেরিয়ে আমি নিজের সাথে নিজেকে একটু নিরীক্ষা করতে চাই ।”

সুস্ময় সুমনের কাহিনি ও সংলাপে ‘মন জ্বলে’ সিনেমায় পরীমনির নায়ক হিসেবে থাকছেন সায়মন সাদিক। এই জুটিকে বেছে নেয়ার প্রসঙ্গে গ্লিটজকে পরিচালক বললেন,“‘মন জ্বলে’ সিনেমার গল্প অনুযায়ী পরীমনি ও সায়মন উভয়ই মানানসই। এর মানে এই নয় যে, অন্যান্য শিল্পীরা এই চরিত্র দুটিতে অভিনয় করতে পারবে না। একজন শিল্পী সব চরিত্রেই অভিনয় করতে পারে এবং অভিনয় করা উচিত। কিন্তু আমার চোখে ও চিন্তায় যে দৃশ্য অংঙ্কন করেছি সেখানে পরীমনির ছবিটাই আসছে। একইভাবে এই সিনেমার জন্য সায়মনও উপযুক্ত।”

সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন র্নিমাতা নিজেই। দাবী করলেন, ‘মন জ্বলে’ সম্পূণর্ই মৌলিক গল্পের সিনেমা । গ্লিটজকে তিনি বললেন,“ আমি পড়াশোনা করে যতোটুকু জেনেছি পৃথিবীতে ২৭/২৮ ধরনের গল্পের বাইরে আর কোনো গল্প নেই। তবে আমি নকল গল্পের সাফাই গাইছি না। হুবহু নকল কিংবা অনুকরণ করা খুবই বিরক্তিকর। কিন্তু ‘মন জ্বলে’র গল্পটা একেবারেই নকলমুক্ত আমি তা বলবো না। কারণ পরবর্তীতে যদি কোনো সিনেমার প্রভাব পড়ে যায় আর কেউ তা খুঁজে বের করে, তখন তো আমাকে বলবে আপনি তো বলেছেন মৌলিক গল্পের সিনেমা । মৌলিক বলতে পৃথিবীতে এখন কিছু নেই। ‘মন জ্বলে’ কোন গল্পের অনুকরণ নয়। তবে কোনো গল্পের সাথে যদি কিঞ্চিৎ মিলে যায় তাহলে তার জন্য আমাকে কেউ দোষী করলে আমি কিছুই মনে করবো না।”

সংবাদ সম্মেলনে পরীমনি অনুপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন সিনেমার নায়ক সায়মন। গ্লিটজকে তিনি বললেন,“ ২০১৪ সালেই এই সিনেমার জন্য আমি দেবাশীষ বিশ্বাসের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলাম। তখন থেকেই আসলে মনের ভিতরে একটা জ্বলন্ত ভাব ছিলো। কবে যে মনটা জ্বলবে। আজ খুবই ভালো লাগছে। আগের তুলনায় আজকে আমার এক্সাইটমেন্ট একটু বেশি। খুবই ভালো লাগছে প্রথমবারের মতো আমি দেবাশীষদার সাথে কাজ করতে পারছি। আশাকরি এই সিনেমার মাধ্যমে দশর্ককে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো।”

সুদীপ কুমার দীপের লেখায় পাঁচটি গানে সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। নবীন চলচ্চিত্রের ব্যানারে সিনেমার পুরো শুটিং করা হবে বাংলাদেশেই।