‘সব সময় চেয়েছি যৌথ প্রযোজনা হোক’
বাংলাদেশের সঙ্গে ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা নিমর্াণ নতুন কোনো ঘটনা নয়। কিন্তু গত কয়েক বছরে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমার মানেই নিত্য নতুন বির্তকের সৃষ্টি। বির্তকের এই ছোঁয়া থেকে এতদিন নিজেকে বাঁচিয়ে রাখলেও ভারতীয় সিনেমা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া শাকিব খানও এবার নাম লেখালেন যৌথ প্রযোজনার সিনেমায়।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ প্রযোজিত ‘শিকারী’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন টালিগঞ্জের শ্রাবন্তী। সম্প্রতি ঢাকায় হয়ে গেল সিনেমাটির মহরত।
বললেন,“নিয়ম দেখার জন্য একটি কমিটি রয়েছে। এটা (শিকারী) হচ্ছে যৌথ প্রযোজনার আমার প্রথম সিনেমা। আমার মনে হয় যৌথ প্রযোজনায় নিমর্িত অনেক সিনেমাই মুক্তি পেয়ে গেছে। কিছুদিন আগেও যৌথ প্রযোজনার অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। কাজেই সেই কমিটি তো নিয়মকানুন দেখেই সিনেমাগুলো সেন্সর দিয়েছে। আর যদি কোনো নিয়মকানুন সেখানে না মানা হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই প্রশ্নটা শিল্পী শাকিব খান বা শিল্পী সমিতির সভাপতিকে না করে সেই কমিটির লোকজনকে করাই উচিত।”
এর আগে অবশ্্য গ্লিটজকে দেয়া সাক্ষাৎকারে যৌথ প্রযোজনার সিনেমা সম্পকর্ে শাকিব বলেছিলেন, "যৌথ প্রযোজনাতে যে খুব লাভ হবে দুদেশের ইন্ডাস্ট্রির, আমি তা মনে করি না।"
