২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বলিউডে শাশ্বত

টালিগঞ্চের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় আবারও বলিউডি সিনেমায় মুখ দেখাবেন। এবার তার কাণ্ডারি বলিউডের আরেক বাঙালি পারিচালক অনুরাগ বাসু।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 10:51 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

সুজয় ঘোষের 'কাহানি' সিনেমায় বব বিশ্বাস চরিত্রে দুধ্বর্র্ষ অভিনয়ের পর সবাই ধরে নিয়েছিলেন হিন্দি সিনেমায় নিয়মিত হতে চলেছেন পশ্চিমবঙ্গের এই মেধাবী অভিনেতা। কিন্তু তেমনটি ঘটেনি।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে শাশ্বত বলেন, “আমি অনুরাগের সঙ্গে একটা ছবি করছি। ইতোমধ্যেই ডেটও দিয়ে দিয়েছি। টলিউড হোক বা বলিউড— কথা দিলে আমি সেটা রাখি।”

তবে নতুন সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে কিছু বলতে রাজী হননি শাশ্বত।

অনুরাগ বাসু বর্তমানে রানবির কাপুর ও ক্যাটরিনা কাইফকে নিয়ে ‘জাগ্গা জাসুস’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন।

এর আগে পরিচালক সুজয় ঘোষ জানান, ‘কাহানি'র সিকুয়াল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিদ্যা বালানকে কেন্দ্রীয় চরিত্রে রেখে প্রি-প্রোডাকশনের কাজও শুরু করে দিয়েছেন। তবে অন্যান্য চরিত্র সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেননি পরিচালক।   

শাশ্বত বলেন, “সুজয় আমাকে বলেছিল, আমি ওর ছবিতে থাকবো। কিন্তু তার পর আর কোনো আপডেট নেই।”