২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে ভালোই আয় ‘জয় গঙ্গাজল'-এর

‘কোয়ান্টিকো' আর ‘বেওয়াচ'-এ অভিনয় নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিন মুল্লুকের চক্কর কাটতেই ব্যস্ত। এরই মধ্যে প্রচারের আলো ছাড়াই মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন হিন্দি সিনেমা 'জয় গঙ্গাজল'। বক্স-অফিসে প্রথম দিনটা ভালোই কেটেছে সিনেমাটির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 07:35 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

সিনেমায় প্রথমবারের মতো একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। নায়কবিহীন এ সিনেমার নায়ক তিনিই। ২০০৩ সালে মুক্তি পাওয়া 'গঙ্গাজল' সিনেমার সিকুয়াল এটি। ব্যবসায়িকভাবে সফল সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন।

৪ মার্চ মুক্তি পেয়ে প্রথমদিকে ৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। প্রকাশ ঝা পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে মাত্র ১৮ কোটি রুপি বাজেটে।

সিনেমায় প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন খোদ নির্মাতা। প্রথমবারের মতো কোনো সিনেমায় অভিনয় করলেন প্রকাশ ঝা।