কারিনা ও তার কম বয়সী নায়কেরা
এক সময় নিজের চেয়ে বেশ বড় অভিনেতাদের সঙ্গেই দেখা গেছে কারিনা কাপুর খানকে। সময় বদলে যাওয়ায় ৩৫ বছর বয়সী কারিনাই অভিনয় করছেন তার বয়সে ছোট অভিনেতাদের সঙ্গে। মনে হচ্ছে, কম বয়সী নায়কদের বিপরীতে প্রথম পছন্দ হয়ে দাড়াচ্ছেন তিনি।
২০১২ সালের নিজের চেয়ে দু বছরের ছোট ইমরান খানের বিপরীতে 'এক ম্যায় অউর এক তু' সিনেমায় দেখা যায় কারিনাকে। ২০১৩ সালে আবার তারা জুটিবদ্ধ হন 'গোরি তেরে প্যায়ার মে' সিনেমায়।
এ বছর কারিনাকে দেখা যাবে নিজের চেয়ে পাঁচ বছরের ছোট অর্জুন কাপুরের বিপরীতে। আর বাল্কির পরিচালিত ‘কি অ্যান্ড কা’ সিনেমার ট্রেইলার ও গানগুলোতে তাদের রসায়ন ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।
