২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভক্তের পেছনে দৌড়াবে তারকা'

বলিউডের মহানায়ক আরিয়ান খান্না ছোটবেলা থেকেই দেবতাতুল্য গৌরবের কাছে। আরিয়ানের সবচেয়ে বড় ভক্ত গৌরব। কিন্তু বাস্তব জীবনে আরিয়ানের কাছে কতটুকু মূল্য আছে গৌরবের?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

‘ফ্যান’- এর টিজার দেখেই নড়েচড়ে বসেছিলেন সবাই। ট্রেইলার মুক্তির পর নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের আগ্রহের তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহরুখ খানের সিনেমাটি। একই সিনেমায় তারকা এবং তার পাগল ভক্তের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ।

প্রায় তিন মিনিটের ট্রেইলারে প্রথমেই শাহরুখকে দেখা যায় গৌরবের চরিত্রে, যে আরিয়ান খান্নার অনেক বড় একজন ফ্যান। অনেক কাঠখড় পুড়িয়ে আরিয়ানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পায় গৌরব। কিন্তু তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় আরিয়ান। অবশেষে এই নিরাশা পরিণত হয় ক্রোধে, যা গৌরবের মনে প্রতিশোধ নেয়ার আকাঙ্ক্ষার জন্ম দেয়।

এক সময় যে ফ্যান তারকার পেছনে দৌড়াতো, এখন সেই তারকাই দৌড়াবে ফ্যানের পেছনে - এই প্রতিজ্ঞা নিয়ে শুরু হয় প্রিয় তারকা আরিয়ানের সঙ্গে গৌরবের ইঁদুর-বিড়াল খেলা।

থ্রিলার ধাঁচের এই সিনেমাতে গৌরবের চরিত্রে শাহরুখকে দেখে অনেকের মনে পড়তে পারে ‘ডর’ সিনেমার কথা। কিন্তু শাহরুখের ভাষ্যে, ‘ডর’-এ তার অভিনীত চরিত্রটির মত মানসিক বিকারগ্রস্ত নয় গৌরব।

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘ফ্যান’ পরিচালনা করেছেন ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ খ্যাত পরিচালক মানিশ শর্মা। ‘ফ্যান’ মুক্তি পাবে ১৫ এপ্রিল।