অনুর্ধ্ব ৩০ সেরা ৩০ এশীয়র তালিকায় শ্রদ্ধা
ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি প্রকাশ করেছে ত্রিশ বছরের কম বয়সী শীর্ষ ৩০ এশীয়র তালিকা। আর এই তালিকায় বলিউডের প্রতিনিধিত্ব করছেন কেবল শ্রদ্ধা কাপুরই।
শ্রদ্ধা এক বিবৃতিতে বলেন, "সফল ব্যক্তিদের এই সম্মানজনক তালিকায় ঠাঁই পাওয়ার মতো জায়গায় পৌঁছানোর যাত্রাটা সহজ ছিল না। আমি খুবই সম্মানিত এবং অনুপ্রাণিত বোধ করছি নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।"
তালিকায় আরো নাম উঠেছে ক্রিকেটার ভিরাট কোহলির।
২৬ বছর বয়সী শ্রদ্ধা তালিকার খেলাধুলা এবং বিনোদন বিভাগে জায়গা করে নিয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বার ফোর্বসের তালিকায় নাম উঠলো ‘আশিকী' খ্যাত এই অভিনেত্রীর। এর আগে শীর্ষ আয়ের শত ভারতীয়ের তালিকায় ৫৭তম হয়েছিলেন তিনি।
