২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াংকা ভক্তের কাণ্ড

প্রিয় তারকার জন্য কী না করতে পারেন ভক্তরা! সঞ্জয় দত্তর মুক্তির আনন্দে বিনামূল্যে খাবার বিতরণ করছেন এক ভক্ত, ওদিকে সালমান খানের নামে রেস্তোরাঁ খুলে বসেছেন কয়েক জন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার এক ভক্ত অবশ্যকে অন্যদের ছাড়িয়ে যাবার চেষ্টা চালাচ্ছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 04:42 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

৩৬ বছর বয়সী এক ব্যাক্তির দাবী, তিনি প্রিয়াংকার সবচেয়ে বড় ভক্ত। তার কথাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না, কারণ প্রিয়াংকার অভিনয় শুরুর পর থেকেই তার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন এই প্রবাসী ভারতীয়।   

এখন পর্যন্ত ভারতে যতগুলো অনুষ্ঠানে অংশ নিয়েছেন পিসি, তাকে এক নজর দেখার আশায় সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়াল দিয়ে চলে এসেছেন এই লোকটি। তবে এই ভক্তের কষ্ট এখন অনেকটাই কমে গেছে প্রিয়াঙ্কা হলিউডে পা রাখায়। কাজের খাতিরে এখন কানাডা এবং মার্কিন মুল্লুকেই বেশি সময় কাটাতে হচ্ছে পিসিকে। ফলে প্রিয় অভিনেত্রীকে দেখা এখন তেমন কঠিন নয় ভক্তটির জন্য।

তবে এবার নিজের পাগলামির সবচেয়ে বড় নিদর্শনটি রাখতে চলেছেন নাম না জানা এই ভক্ত। মোটা অংকের অর্থ খরচ করে অস্কার আসরে হাজির হওয়ার পাঁয়তারা করছেন তিনি।

এ বছর অস্কারের মঞ্চে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়ার দায়িত্ব পেয়েছেন পিসি। সূত্র বলছে, অস্কারের আসরে লাল গালিচায় পিসির সঙ্গে সাক্ষাৎ করার এই সুযোগটি ছাড়তে কোনো ভাবেই রাজি নন সেই ভক্ত। এর জন্য তাকে গুনতে হবে মোটা অংকের অর্থ। কিন্তু সামনে থেকে প্রিয়াংকাকে দেখার জন্য এবং তার সঙ্গে ছবি তোলার জন্য টাকা নিয়ে ঘামাচ্ছেন না তিনি। প্রিয়াংকার মুখপাত্রও নিশ্চিত করেছেন ব্যাপারটি।