২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরামিষ' জুতোয় নগ্ন পামেলা

'বেওয়াচ' তারকা পামেলা অ্যান্ডারসন প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন বহিরাবরণ ঝেড়ে ফেলে ক্যামেরার সামনে দাড়ানোর জন্য। আরো একবার একটি সাময়িকীর প্রচ্ছদে নগ্ন হয়ে আবির্ভূত হতে চলেছেন তিনি। তবে এবার এর পেছনে রয়েছে তার নিজস্ব একটি কারণও।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 05:36 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

পেপার ম্যাগাজিনের 'গার্লস গার্লস গার্লস' সংখ্যার জন্য নগ্ন হয়ে ক্যামেরার সামনে আবির্ভূত হয়েছেন ৪৮ বছর বয়সী জনপ্রিয় টিভি তারকা। পায়ে জুতো ছাড়া আর কিছুই পরেননি তিনি। আর এই জুতোর মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য। 
নিরামিষভোজী পামেলা এমন কোনো পণ্য ব্যবহার করেন না যা তৈরিতে পশু হত্যার প্রয়োজন হয়। আর এই পশু হত্যার বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি। তাই এই ছবিতে তাকে পরে থাকতে দেখা যাবে এমন একটি জুতো যা তৈরি হয়েছে পুরোপুরি 'নিরামিষ' উপকরণ দিয়ে।  

এর আগে অবশ্য একবার ঘোষণা দিয়েছিলেন পামেলা, ক্ষান্ত দিতে যাচ্ছেন ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাড়ানোতে। তবে নিজের সন্তানদের অনুমতি নিয়েই প্লেবয় ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যার মডেল হন তিনি।