২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির বিরুদ্ধে লড়াইয়ে কিশার পাশে টেইলর

মার্কিন সংগীত প্রযোজক এবং গিটারিস্ট ড. লুকের হাত থেকে পরিত্রাণ পেতে নিজের সর্বোচ্চ চেষ্টাই চালাচ্ছেন আলোচিত পপ সংগীত তারকা কিশা। যৌন নির্যাতনের অভিযোগ এনে কিশা চাইছেন তার সঙ্গে চুক্তি বাতিল করতে। কিশার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক গ্র্যামিজয়ী তারকা টেইলর সুইফট। আইনি সহায়তা নেবার জন্য সুইফট কিশাকে দিয়েছেন আড়াই লাখ মার্কিন ডলার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 08:12 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

ব্রিটনি স্পিয়ার্স থেকে শুরু করে নিকি মিনাজের সঙ্গে কাজ করা প্রযোজক ড. লুক মার্কিন সংগীতাঙ্গনে বেশ প্রভাবশালী। এই লুকের বিরুদ্ধেই যৌন হয়রানির অভিযোগ এনে শুক্রবার আদালতে তার সঙ্গে চুক্তি বাতিলের আবেদন জানান কিশা। কিন্তু আদালত কিশার পক্ষে রায় দেয়নি।

সামাজিক যোগযোগ মাধ্যমে অবশ্য ভালোই সমর্থন পাচ্ছেন। অনেকে ড. লুকের শাস্তিও দাবী করেছেন। কিশাকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগাতেই সুইফ্ট আর্থিক সহায়তা করেছেন বলে জানান তার মুখপাত্র।

২০১০ সালে 'টিক টক' গানটি দিয়েই মূলত সবার নজর কেড়েছিলেন পপ তারকা কিশা। তবে ড. লুক বিতর্কের কারণে দীর্ঘদিন গান গাইতে দেখা যাচ্ছে না তাকে।