২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি সারাদিন বিকিনি পরে ঘুরি না'

আবেদনময়ী নায়িকা হিসেবেই বলিউডে পা রেখেছেন অভিনেত্রী সানি লিওনি। বেশিরভাগ সিনেমাতেই তাকে দেখা গেছে যৌনতানির্ভর চরিত্রে। তবে মুম্বাই সিনেপাড়ায় চার বছর কাটানোর পর এবার নিজের ইমেজ বদলাতে সানি লিওনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 03:57 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

সানি বলছেন, আর নিজের শরীরী আবেদন নয় বরং অভিনয় দিয়ে দর্শক মাতাতে চান তিনি ।

হিন্দুস্তান টাইমসকে সানি বলেন, “আমি আশা করছি 'মাস্তিজাদে'র পর আরো কমেডি সিনেমায় কাজ করার প্রস্তাব আসবে আমার কাছে। আগামীতে দুটি সিনেমা আসছে আমার, দুটিই ভিন্ন ধারার হবে। আমি ইতোমধ্যেই একটি ভৌতিক সিনেমায় কাজ করেছি (রাগিনি এমএমএস টু), এছাড়া 'এক পাহেলি লিলা'ও ছিল অন্যরকম কাজ। আমি আশাবাদী যে মানুষ আমাকে এখন ভিন্নভাবে দেখবে।”

'মাস্তিজাদে'তে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সানি। তার ভাষ্যে, কোনো চিত্রনাট্য পড়ার সময় চরিত্রের ব্যাপারেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি।

'মাস্তিজাদে’ নিয়ে সানি বলেন, “আমি এর আগে কখনও দ্বৈত চরিত্রে অভিনয় করিনি, দুটো চরিত্রই আমার খুব ভালো লেগেছিল। একটি চরিত্র ছিল আবেদনময়ী, যেভাবে বরাবরই দর্শক আমাকে দেখে এসেছে। আরেকটি ছিল পড়ুয়া এবং লাজুক ধরনের।'

তবে নিজের ভক্ত এবং দর্শকদের একটি ধারণা এবার ভেঙে দিয়েছেন সানি। তিনি বলেন, 'বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হবে, তবে আমার পড়ুয়া চরিত্রটিতে অভিনয় করতে তেমন বেগ পোহাতে হয়নি। কারণ আমি বাস্তব জীবনে অনেকটা ঐ রকম। দুঃখজনক হলেও সত্যি, আমি সারাদিন বিকিনি এবং পেন্সিল হিল জুতো পরে ঘুরে বেড়াই না।”