২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরজা’র ভালো শুরু

অকুতোভয় বিমান কর্মকর্তা নিরজা ভানোতের জীবনীভিত্তিক সিনেমা দেখতে শুক্রবার ভারতীয় দর্শকরা ভালোই ভিড় জমিয়েছেন। স্বল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি মুক্তির দিন বেশ ভালো ব্যবসা করেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 03:41 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

রাম মাধভানি পরিচালিত ‘নিরজা’ ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়ে একদিনে আয় করেছে ৪ কোটি ৭০ লাখ রুপি।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করে জানান, শুধুমাত্র ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই এতো ভালো আয় করেছে ‘নিরজা’। সামনের দুদিনে ‘নিরজা'র আয় আরো বাড়বে বলেই আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। 

সম্প্রতি এক বিবৃতিতে সিনেমাটির প্রযোজক অতুল কাসবেকার বলেন, "যখন আমরা ‘নিরজা’র কাজ শুরু করি, আমি এবং রাম মাধভানি সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পূর্ণ সততার সঙ্গে আমরা সিনেমাটি নির্মাণ করবো। আমাদের এই সততা, একাগ্রতা পর্দায় ফুটে উঠেছে। এরকম সাড়া পেয়ে আমরা সত্যিই খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এই ধরনের সিনেমা আরও নির্মিত হবে।"

মাত্র ২১ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি সুপারহিট হওয়ার ইঙ্গিত বহন করছে। শুধু তাই নয়, নিরজার চরিত্রে সোনাম কাপুরের অভিনয় তার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সমালোচকরা।

‘নিরজা’র গল্প গড়ে উঠেছে প্যাম অ্যাম কর্মকর্তা নিরজা ভানোতকে নিয়ে। ১৯৮৬ সালে ভারত থেকে করাচি হয়ে নিউ ইয়র্ক যাওয়ার পথে জঙ্গিরা জিম্মি করে একটি প্যান অ্যাম ফ্লাইটকে। এ সময় নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচান ২৩ বছর বয়সী এই কর্মকর্তা।