২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লিমিটলেস'-এ বলিউডের ছোঁয়া

মার্কিন টিভি সিরিজগুলোতে ভারতীয় সংস্কৃতির উপস্থাপনাটা নতুন কিছু না। গত বছর নেটফ্লিক্সের 'সেনস এইট' সিরিজটির একটি পর্বে ভারতীয় বিয়ের অনুষ্ঠান যুক্ত করা হয়েছিল। এবার একই কাজ করতে যাচ্ছে এই সময়ের অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ 'লিমিটলেস'। সিরিজটির তারকা জেইক ম্যাকডোরম্যান কোমর দোলাবেন 'দিল বোলে হারিপ্পা' গানটির সঙ্গে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 06:15 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ঝলমলে ভারতীয় পোশাক পরিহিত অবস্থায় সিরিজটির তারকারা আবির্ভূত হবেন একটি পর্বে। ২০০৯ সালে মুক্তি পাওয়া বলিউডি সিনেমা 'দিল বোলে হারিপ্পা'র টাইটেল ট্র্যাকের ছন্দে নাচবেন জেইক, যে গানে সিনেমাটিতে নেচেছিলেন বলিউড তারকা শাহিদ কাপুর এবং রানি মুখার্জি।

শনিবার এএক্সএন টিভি চ্যানেলে প্রচারিত হতে যাওয়া এই পর্বটিতে দেখানো হবে এফবিআই এজেন্ট লুসি চার্চের সঙ্গে জেইক অভিনীত চরিত্র ফিঞ্চের সম্পর্ক স্থাপনের গল্প।

২০০৯ সালে মুক্তি পায় সাই-ফাই ধাঁচের সিনেমা 'লিমিটলেস', যেখানে অভিনয় করেছিলেন ব্র্যাডলি কুপার। অভিনয় এবং কাহিনির দৃঢ়তার জন্য তুমুল সাড়া পেয়েছিল সিনেমাটি। ব্র্যাডলি কুপারের মতোই রহস্যময় ক্ষমতার অধিকারী এখন জেইক ম্যাকডোরম্যান, যিনি একই নামের টিভি সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এনযিটি ড্রাগসের মাধ্যমে পাওয়া এই ক্ষমতাগুলো ব্যবহার করে জেইকের চরিত্র ব্রায়ান ফিঞ্চ সিআইএ কে সহায়তা করে দুর্বোধ্য কিছু কেসের জট ছাড়াতে।