‘মুসাফির’-এর অপেক্ষায়...
‘কিস্তিমাত’ সিনেমাটি নির্মাণের মাধ্যমে নজর কেড়েছিলেন তরুন নির্মাতা আশিকুর রহমান। তার দ্বিতীয় সিনেমা ‘মুসাফির’ আসি আসি করছে বেশ অনেক দিন ধরেই। জানুয়ারি মাসে সেন্সর সনদও পেয়ে গেছে। তবে দেরি কেন?
গ্লিটজের প্রশ্নের জবাবে আশিকুর রহমান বললেন,“ গেল মাসে ‘মুসাফির’ সিনেমার সেন্সর ছাড়পত্র পেয়েছি। আগামী মার্চে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছে ছিলো। তখন তো টি-২০ বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ‘মুসাফির’ মুক্তির তারিখ সম্ভবত এপ্রিল মাসে র্নিধারন করা হতে পারে। সিনেমার প্রযোজক জোবায়ের আলমের সিদ্ধান্তের উপর তা র্নিভর করছে। কয়েক দিনের মধ্যেই আমরা ‘মুসাফির’ সিনেমার মুক্তির ব্যাপারে আলোচনা করে গ্লিটজকে জানাতে পারবো।”
ইউটিউবে প্রকাশিত ‘মুসাফির’ এর ফাস্ট লুক ট্রেইলার সহ ‘আলতো ছোঁয়াতে’, ‘ফিরে আয়’, ‘পথ জানা নাই’ গানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে।
