২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিয়াঙ্কাকে খলনায়িকা হিসেবেই মানায়’

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রথমবারের মতো হলিউডি সিনেমায় অভিনয় করতে চলেছেন, তাও আবার খলচরিত্রে। তবে তার সহশিল্পী ডোয়েইন জনসনের ভাষ্যে, খলনায়িকা হিসেবেই বেশি মানায় তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 06:32 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

পশ্চিমা বিনোদন জগতে প্রিয়াঙ্কা ইতোমধ্যেই নিজের আসন পাকাপোক্ত করে ফেলেছেন অ্যাকশন-ড্রামা টিভি সিরিজ‘কোয়ান্টিকো’ দিয়ে। তার প্রথম হলিউড ফিল্মও যেন তেন নয়। ক্লাসিক টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর চলচ্চিত্র রূপে করবেন পিসি।

প্রথম সিনেমাতেই তাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। এ নিয়ে নিন্দুকেরা মুখ বাঁকালেও সহশিল্পী ডোয়েইন ‘দ্য রক’ জনসন কিন্তু আত্মবিশ্বাসী।

সম্প্রতি তিনি টুইট করেন, প্রিয়াঙ্কা খুবই চমৎকার, তবে নেতিবাচক চরিত্রে তিনি আরো ভালো। #বেওয়াচের অপেক্ষায়।

কদিন আগে ‘বেওয়াচ’-এর শুটিং শুরুর সময় পিসিকে স্বাগত জানিয়ে ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন ‘দ্য রক’।

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর ওপর প্রথমবারের মতো কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে।