নিয়ম ভেঙে চুমু খেলেন কারিনা
বিয়ের পর থেকে পর্দায় চুমু খাওয়ার ব্যাপারে বেশ কঠোর ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। বলেছিলেন, স্বামী ছাড়া পর্দায় কাউকে চুমু খাবেন না। তবে ‘কি অ্যান্ড কা’র জন্য এই নিয়ম ভেঙেই ফেললেন তিনি।
আর বাল্কি পরিচালিত নতুন সিনেমা ‘কি অ্যান্ড কা’তে কারিনার বিপরীতে দেখা যাবে অর্জুন কাপুরকে। সিনেমায় একাধিকবার চুমুর দৃশ্যে অভিনয় করেছেন দুজন। তবে সহশিল্পীকে চুমু খাওয়া নিয়ে আপত্তি ছিল না বেবোর।
এমনকি অর্জুনের চুমু খাওয়ার দক্ষতার প্রশংসাও করেন তিনি।
সম্প্রতি ‘কি অ্যান্ড কা’র ট্রেইলার প্রকাশের দিন কারিনার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অর্জুন বলেন, "আমার জন্য এটা ছিল একটা স্বাভাবিক সিনেমা। কারিনা আমার সঙ্গে অনেক ধৈর্য্য ধরে অভিনয় করেছেন, স্বার্থপরের মতো আচরণ করেননি। তাই আমি কোনো ধরনের মানসিক চাপ অনুভব করিনি, কাজকে কাজ মনে হয়নি।"
তখন বেবো উত্তরে বলেন, "কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি খুব ভালো চুমু খেতে পারো।"
২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করার পর থেকে কোনো সিনেমায় চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি বেবোকে। এমনও শোনা যায়, স্বামী ছাড়া আর কাউকে পর্দায় চুমু খেতে রাজি নন তিনি।
এই প্রসঙ্গে কারিনার জবাব, "আমি শুনেছি এমন কিছু খবর বেরিয়েছে। আমি জানিনা এসব খবর কে ছড়ায়। চুমু খাওয়ার ব্যাপারটিকে এতো বড় করে দেখার কি আছে?"
রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কি অ্যান্ড কা’তে একটু ভিন্ন পথে হাঁটতে দেখা যাবে কারিনা এবং অর্জুনকে। এতে অর্জুন অভিনয় করেছেন এখন গৃহস্বামীর চরিত্রে, যে চাকরি না করে সংসার সামলাতে চান।। আর কারিনাকে দেখা যাবে একজন উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবী নারীর ভূমিকায়।
‘কি অ্যান্ড কা’ মুক্তি পাবে ১ এপ্রিল।
