গ্র্যামি আসরে টেইলর সুইফটের রেকর্ড
বিশ্ব সঙ্গীতাঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির এবারের নিজের করে নিয়েছেন টেইলর সুইফ্ট এবং কেন্ড্রিক লামার।
প্রথম নারী তারকা হিসেবে গ্র্যামিতে দুবার সেরার খেতাব জেতার রেকর্ড করেছেন সুইফ্ট আর নারীদের সাবধান করলেন তাদের বিরুদ্ধে, "যারা আপনার সাফল্যকে ছোট করার চেষ্টা করবে কিংবা আপনার অর্জন বা খ্যাতিতে ভাগ বসানোর চেষ্টা করবে।"
সুইফ্টের ‘নাইনটিন এইটটি নাইন' অ্যালবামটি বছরের সেরা অ্যালবাম নির্বাচিত হয়েছে। এছাড়া সেরা পপ ভোকাল অ্যালবাম এবং সেরা মিউজিক ভিডিওর গ্র্যামিও জিতেছেন তিনি।
এছাড়া 'আপটাউন ফাঙ্ক' গানটির জন্য সেরা একক গানের স্বীকৃতি পেয়েছেন মার্ক রনসন। সেরা হবার দৌঁড়ে 'আপটাউন ফাঙ্ক' হারিয়েছে টেইলর সুইফট এর 'ব্ল্যাঙ্ক স্পেইস' এবং এড শিরানের 'থিঙ্কিং আউট লাউড' গান দু'টোকে। এদিকে নবাগত তারকা হিসেবে গ্র্যামির মঞ্চে স্বীকৃতি পেয়েছেন মার্কিন পপ তারকা মেগান ট্রেইনর।
সেরা একক গান হিসেবে নির্বাচিত না হলেও বছরের সবচেয়ে সফল গানের খেতাব ঠিকই পেয়েছে 'থিঙ্কিং আউট লাউড'। তবে শিরানের গ্র্যামি জেতায় একটি ঐতিহাসিক বিজয় থেকে বঞ্চিত হলেন র্যাপার কেন্ড্রিক লামার। রাজনৈতিক অস্থিরতা নিয়ে নির্মিত গান 'কম্পটন' হতে পারতো গ্র্যামির ইতিহাসে সেরা গান নির্বাচিত হওয়া প্রথম র্যাপ সিঙ্গেল। এই বিভাগে পুরস্কার না জিতলেও লামার তার 'টু পিম্প আ বাটারফ্লাই' অ্যালবামের জন্য সেরা র্যাপ অ্যালবামসহ পাঁচটি গ্র্যামি জিতেছেন তিনি। নিউইয়র্কে সাম্প্রতিক পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হয়ে উঠেছিল লামারের 'টু পিম্প আ বাটারফ্লাই' অ্যালবামটি।
আর সেরা কান্ট্রি অ্যালবাম হিসেবে স্বীকৃত হয়েছে ক্রিস স্টেইপলটনের 'ট্রাভেলার'।
লস এঞ্জেলস স্টেইপল সেন্টারে অনুষ্ঠিত গ্র্যামির এবারের আসরে আরো ছিল তারকা জাস্টিন বিবার, ডেমি লোভাটো এবং লিটল বিগ টাউনের পরিবেশনা। ১৯৫৯ সালে শুরু হবার পর এটি হিল গ্র্যামির ৫৮ তম আসর।
