২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যখন মুখোমুখি মোদি-আমির

গত বছর ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন বলিউড তারকা আমির খান। ক্ষমতাসীন দল বিজেপির অনেক রাজনৈতিক নেতাই তাকে দেশ ছেড়ে চলে যেতে বলার পাশাপাশি নানা ধরনের কটু কথাও বলেন। কিন্তু এসবকে পেছনে আমির ফেলেছেন বলেই মনে হচ্ছে। কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজ সেরেছেন এই অভিনেতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত নৈশভোজের আয়োজনে আমির ছাড়াও আমন্ত্রণ পেয়েছিলেন ‘কুইন' খ্যাত তারকা কাঙ্গানা রানাওয়াত। তবে গণমাধ্যমের প্রবেশের কোনো সুযোগ ছিল না।

ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে আমিরের মন্তব্যের কঠোর বিরোধিতা করেছিল ক্ষমতাসীন দল বিজেপি। আমির ভারত ছেড়ে গেলেও কিছু যায় আসে না- এমন মন্তব্য করে বসেন বিজেপি সাংসদ ইয়োগি আদিত্যনাথ। এই বিতর্কের জের ধরেই সরকারী ব্যবস্থাপনায় পরিচালিত পর্যটন সেবা ইনক্রেডিবল ইন্ডিয়ার পণ্যদূত হিসেবে আমিরের চুক্তি আর নবায়ন করেনি পর্যটন মন্ত্রনালয়।