২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার মঞ্চে দেখা যাবে প্রিয়াঙ্কাকে

কদিন আগেই প্রথম ভারতীয় হিসেবে যুক্তরাষ্ট্রের পিপলস চয়েস অ্যাওয়ার্ড আসরে পুরস্কৃত হয়েছেন। এবার আন্তর্জাতিক খ্যাতি পাওয়া বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে অস্কারের মঞ্চে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 03:27 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

২০১৫ সালটি প্রিয়াঙ্কার জন্য স্মরণীয় হয়ে থাকবে নানা কারণে। প্রথমবারের মতো কোনো মার্কিন টিভি সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন কোনো ভারতীয় অভিনয়শিল্পী। আর 'কোয়ান্টিকো'তে দুর্দান্ত অভিনয় করে প্রিয়াঙ্কা সেই সুযোগের দারুণ সদ্ব্যবহার করেছেন। এখন প্রতিটি মার্কিন অ্যাওয়ার্ড আসরে চোখে পড়ছে প্রিয়াঙ্কার সাফল্যদীপ্ত পদচারণা।

অস্কার আসরে কোনো একটি বিভাগে বিজয়ীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন প্রিয়াঙ্কা। মোট ১৩ জন তারকা এ দায়িত্ব পালন করবেন যাদের মধ্যে প্রিয়াঙ্কা ছাড়া থাকছেন স্টিভ ক্যারেল, কুইন্সি জোন্স, বায়ুং হুং লি, জ্যারেড লেটো, অলিভিয়া মান, মারগট রবি, জেইসন সেইগেল, অ্যান্ডি সারকিস, জে.কে. সিমন্স, কেরি ওয়াশিংটন, রিজ উইদারস্পুন।

লস এঞ্জেলসে ৮৮তম অস্কারের আসর বসছে ২৮ ফেব্রুয়ারি।