সানির জাদু চললো না
সানি লিওনির এই সিনেমাটি আলোচনায় ছিল ২০১৫ সাল থেকেই। সেন্সর বোর্ডে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে ২৯ জানুয়ারি মুক্তি পেল 'মাস্তিজাদে'। কিন্তু বক্স-অফিসে জাদু ছড়াতে পারেননি দুজন সানি লিওনিও।
তুষার কাপুর ও ভির দাসের বিপরীতে সানির দ্বৈত চরিত্রের সিনেমা 'মাস্তিজাদে' দর্শক ও সমালোচক - উভয় মহলেই নেতিবাচক মন্তব্য কুড়িয়েছে। মুক্তির দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ৫ কোটি ৫৯ লাখ রুপি
বলিউডহাঙ্গামা বলছে, সানির ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ প্রথম দিনের আয়ের সিনেমায় পরিণত হয়েছে 'মাস্তিজাদে'। এখন পর্যন্ত ৮ কোটি ৪৩ লাখ রুপি আয় করা 'রাগিনি এমএমএস টু'ই সানির ক্যারিয়ারের প্রথম দিন সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ড ধরে রেখেছে।
সাম্প্রতিক সময়ে একটি সাক্ষাৎকারে হয়রানিমূলক প্রশ্নের পরও শান্ত থেকে এবং ভদ্রভাবে জবাব দিয়ে ভীষণ প্রশংসিত হন সানি। 'মাস্তিজাদে' নিয়েও তাই দর্শকের প্রত্যাশার পারদ বেশ উঁচুতেই ছিল। কিন্তু সে আশার গুড়ে বালিই পড়েছে।
