২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটি আয়ের পথে 'এয়ারলিফট'

সম্ভবত 'এয়ারলিফট'ই হতে চলেছে চলতি বছর বলিউডের প্রথম শত কোটি আয়ের সিনেমা।আকশায় কুমার অভিনীত যুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমাটি মুক্তির পর মাত্র ছয় দিনেই আয় করে ফেলেছে ৭৮ কোটি ৫০ লাখ রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 03:41 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

ইরাক-কুয়েত যুদ্ধের সময় আটকা পড়া প্রায় দুই লাখ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার অভিযান নিয়ে নির্মিত এই সিনেমাটি সমাদর পেয়েছে দর্শক-সমালোচক উভয় মহলেই। এমনকি, ভারতের উত্তর প্রদেশে সিনেমাটির উপর আরোপিত কর মওকুফ করা হয়েছে।

প্রথম সপ্তাহে 'এয়ারলিফট' সিনেমাটির আয়ের পরিমাণ জানিয়ে টুইট করেন, বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ। তিনি লেখেন, "বক্স-অফিসে সফল 'এয়ারলিফট'। শুক্র ১২.৩৫ কোটি, শনি ১৪.৬০ কোটি, রবি ১৭.৩৫ কোটি, সোম ১০.৪০ কোটি, মঙ্গল ১৭.৮০ কোটি, বুধ ৬ কোটি। মোট: ৭৮ কোটি ৫০ লাখ।"

প্রথম দিনেই দারুণ সূচনা করা সিনেমাটির আয় বেড়েছে প্রতিদিনই। তবে সিনেমাটি সর্বোচ্চ আয় করে মুক্তির পঞ্চম দিনে। নির্মাতারা ধারণা করছেন, খুব শিগগিরই সিনেমাটি তুলে নিয়ে আসবে শত কোটি রুপি।

আকশায় কুমার তো বটেই, সিনেমায় নিমরাত কউর এবং পুরাব কোহলির অভিনয়ও হয়েছে দারুণ প্রশংসিত। 'এয়ারলিফট' এর সাফল্যের ভারে একেবারেই মুখ থুবড়ে পড়েছে একই দিনে মুক্তি পাওয়া সেক্স-কমেডি 'ক্যায়া কুল হ্যায় হাম থ্রি'।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আনন্দ/এনএ/জানুয়ারি ২৯/২০১৬