ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে 'কৃষ্ণপক্ষ'
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল নভেম্বরে। তবে প্রধান অভিনেতা রিয়াজের আকস্মিক অসুস্থতায় পিছিয়ে যায় কাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবশেষে মুক্তি পাচ্ছে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম সিনেমাটি।
গত বছরের ২ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হয়। উদ্দেশ্য ছিলো ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেয়ার। কিন্তু শুটিংয়ের দুই সপ্তাহ পেরুনোর পর ১৯ অক্টোবর শুটিং চলাকালীন রিয়াজ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করার পর জানা যায় হৃদপিণ্ডের জটিলতায় ভুগছেন তিনি। আটকে যায় ‘কৃষ্ণপক্ষ’ -এর দৃশ্যায়ন। এরপর রিয়াজ সুস্থ হলে শুটিং শুরু হয় ৯ নভেম্বর থেকে।
