টিভি সিরিজ বানাচ্ছেন উডি অ্যালেন
মার্কিন নির্মাতা উডি অ্যালেন প্রথমবারের মতো টিভি সিরিজ বানাতে চলেছেন। ১৯৬০ সালের প্রেক্ষাপটে নির্মিতব্য এই শোতে অভিনয় করতে যাচ্ছেন ‘হানা মন্টানা' তারকা মাইলি সাইরাস।
এখনও নাম ঠিক না হওয়া এই সিরিজের আধা ঘণ্টা দৈর্ঘ্যের ছয়টি পর্ব নির্মাণ করবেন উডি। সিরিজটি রচনা, পরিচালনা ছাড়াও এতে অভিনয় করবেন তিনি। এছাড়াও এতে অভিনয় করবেন, এলেইন মে।
গত বছরের কান উৎসবে অবশ্য এই সিরিজ নির্মাণের সিদ্ধান্তকে ‘প্রলয়ঙ্করী ভুল' বলে অভিহীত করেন তিনি। তিনি বলেন, "আমি ভেবেছিলাম ছয়টি আধা ঘণ্টার পর্ব তৈরি করা কোনো ব্যাপারই হবে না। কিন্তু এমনটা হয়নি। এটা খুবই কঠিন। এবং আমি এ কাজে খুব একটা ভালো না। আমি হাবুডুবু খাচ্ছি।"
টিভি সিরিজটি আমাজনে স্ট্রিম করা হবে।
