২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডেলের 'হ্যালো'র নতুন রেকর্ড

ব্রিটিশ সঙ্গীত তারকা অ্যাডেলের ‘হ্যালো’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে। এবার দ্রুততম সময় ইউটিউবে শত কোটি ভিউ পাওয়া মিউজিক ভিডিওতে পরিণত হয়েছে এটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 04:17 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

‘টেয়েন্টি ফাইভ’ অ্যালবামের এই গানটি ইউটিউবে মাত্র ৮৭ দিনেই দেখা হয়েছে ১০০ কোটি বারেরও বেশি।

বৃহস্পতিবার ‘হ্যালো’র এই নতুন রেকর্ডের ব্যাপারে নিশ্চিত করে ইউটিউব কর্তৃপক্ষ। এখন পর্যন্ত শত কোটি বারে দেখা হয়েছে মাত্র ১৭টি মিউজিক ভিডিও। 

এর আগে ‘হ্যালো'র গড়া রেকর্ডটি ছিল কোরিয়ান সঙ্গীত তারকা সাইয়ের 'গ্যাংনাম স্টাইল'-এর দখলে। গানটি শত কোটি বার দেখা হয়েছিল ১৫৮ দিনে।

"২০১৪ থেকেই শত কোটির ক্লাবে ঢোকার জন্য মিউজিক ভিডিওগুলোর খুবই কম সময় লেগেছে। ২০১৩ তে কেটি পেরির  'রোর' শত কোটি বার দেখা হয়েছে ৪৮৭ দিনে। ২০১৪ তে টেইলর সুইফট এর 'ব্ল্যাঙ্ক স্পেইস' এর লেগেছে ২৩৮ দিন। আর ২০১৫ তে এসে অ্যাডেলের 'হ্যালো'র এই রেকর্ড ভাঙতে লেগেছে ৮৭ দিন"।

চার বছর বিরতির পর 'হ্যালো' গানটি প্রকাশের মাধ্যমেই আলোচনার ফিরে আসেন অ্যাডেল। স্পটিফাই-এ সর্বাধিক স্ট্রিম হওয়া গান এবং সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গানের রেকর্ড গড়ে রাতারাতি।

শত কোটি ক্লাবে অন্য মিউজিক ভিডিওগুলোর মধ্যে আরে রয়েছে উইজ খালিফা'র 'সি ইউ এগেইন', মার্ক রনসনের 'আপটাউন ফাঙ্ক', জাস্টিন বিবারের 'বেইবি'র মতো গানগুলো।