২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানির নায়ক হতে চান আমির

সম্প্রতি এক সাক্ষাৎকারে হয়রানিমূলক প্রশ্নের মুখোমুখি হওয়া সত্ত্বেও সানি লিওনির নম্রতা ও শান্তভাবে উত্তর দেয়ার প্রশংসায় পঞ্চমুখ পুরো বলিউড। পর্নগ্রাফিক চলচ্চিত্রে সানির অতীত ক্যারিয়ারকে টেনে এনে তাকে হেনস্থা করার চেষ্টায় প্রশ্ন করা হয়েছিল, আমির খানের সঙ্গে তিনি কাজ করতে চাইলেও আমির ও তার স্ত্রী তাতে রাজি হবেন কি না। জবাব এসেছে খোদ 'পারফেকশনিস্ট' খানের তরফ থেকেই।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 11:42 AM

Updated : 12 Apr 2022, 01:16 AM

নিজের ফেইসবুক পেইজে আমির লেখেন, “সাক্ষাতকারে সানি অসম্ভব নম্রতা এবং ভদ্রতা বজায় রেখেছেন। প্রশ্নকর্তার সম্পর্কেও তেমনটা বলতে পারলে খুশি হতাম। এবং হ্যাঁ সানি তোমার সঙ্গে কাজ করতে পারলে খুশিই হবো। আর প্রশ্নকর্তা যেমনটা উপস্থাপন করেছেন, তোমার 'অতীত' নিয়ে সে ধরনের কোনো সমস্যাই আমার নেই। ভালো থেকো।"

আমিরের সম্মতি পেয়ে আনন্দিত ‘জিসম টু’ তারকা জবাব দেন, “আমার মনে হচ্ছে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে এটা দেখে! সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।"

টুইটের পরের অংশে তিনি আরো বলেন, “আপনি শুধু এটুকু বলেই আমার পুরো বছরটা সার্থক করে দিয়েছেন। আপনি যে আমার কথার উত্তরে লিখেছেন তাতেই আমি খুশি। আপনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা করি।"

নতুন সিনেমা 'মাস্তিজাদে'র প্রচারণায় সিএনএন-আইবিএন-লাইভকে দেয়া ঐ সাক্ষাৎকারে সানিকে যেসব প্রশ্ন করা হয় সেগুলোকে 'জঘন্য এবং যৌন বিদ্বেষমূলক' আখ্যা দেয়া হচ্ছে। সাক্ষাৎকারে সানিকে এমন প্রশ্নও করা হয় যে, "আপনার কি মনে হয়, আপনার দেহ আপনাকে কতদূর নিয়ে যাবে?"

পুরনো খবর:

সানি লিওনির প্রশংসায় মুখর তারকারা