২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একা হয়েই সালমানের সঙ্গে ক্যাটরিনা

রানবির কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্কের ইতি টানার খবর গণমাধ্যমে আসার পরদিনই ক্যাটরিনা কাইফকে দেখা গেল সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 03:25 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ১৬ জানুয়ারি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় সালমানের নতুন সিনেমা 'সুলতান'- এর পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনের পাটির্। সেখানে অংশ নেন সালমান ও তার ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন ক্যাটও।

সন্ধ্যায় শুরু হওয়া এ আয়োজনে গভীর রাত পর্যন্ত একসঙ্গে সময় কাটান সাবেক এই জুটি। প্রত্যক্ষদর্শী একজন জানান, অনুষ্ঠানে 'বাজরাঙ্গি ভাইজান' খ্যাত পরিচালক কবির খানও ছিলেন। তারা তিনজন প্রথমে একসঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে ক্যাট-সালমানকে ব্যক্তিগত আলোচনার সুযোগ দিয়ে দূরে সরে যান কবির খান।

প্রত্যক্ষদর্শীর বয়ানে আরো জানা যায়, অনেকক্ষণ ধরেই চলছিল তাদের কথোপকথন।

ডিসেম্বর থেকেই ক্যাট-রানবিরের সম্পর্কে ভাঙনের সুর বেজে উঠেছিল। জিকিউ পত্রিকার কাছে ক্যাট নিজ মুখে স্বীকার করেন, রানবিরের ওপর ভরসা রাখতে পারছেন না তিনি।

বিয়ের ব্যাপারে রানবিরের অনীহা এবং সম্পর্কের প্রতি আনুগত্যের অভাব অনেকদিন ধরেই তাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করছিলো। তবে এরপরও এক ছাদের নিচে বছরখানেক বসবাস করেন দুজন। এমনকি সম্পর্ক ভাঙার গুঞ্জন শুরুর পর জনসম্মুখে চুমু খেয়ে সেই গুঞ্জন উড়িয়ে দেয়ার চেষ্টাও করেন।

কিন্তু ১৫ জানুয়ারি খবর চাউর হয়, আনুষ্ঠানিকভাবেই আলাদা হয়েছেন ক্যাট-রানবির।

ওদিকে সম্পর্ক ভাঙলেও সালমান ও তার পরিবারে সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক ছিল ক্যাটের। বলা হচ্ছে, সালমানের সঙ্গে ২ ঘণ্টা ফোনালাপের পরই রানবিরের কাছ থেকে আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন ক্যাট।

পুরনো খবর:

আলাদা হলেন রানবির-ক্যাটরিনা