২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মাতাতে আসছেন কারিনা

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভারতীয় অভিনেত্রী কারিনা কাপুর খান। টিকিট কেটে তার পারফর্ম্যান্স দেখার সুযোগ পাবেন দর্শকরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 05:37 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

অন্তর শোবিজের আয়োজনে ঢাকায় ১২ ফেব্রুয়ারি পারফর্ম করার কথা রয়েছে হিন্দি সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর।

৩৪ বছর বয়সী কারিনার সঙ্গে আসছেন ভারতীয় সঙ্গীতশিল্পী জাভেদ আলি এবং কানিকা কাপুর।

পুরো আয়োজনটির প্রচার সহযোগী হিসেবে আছে হ্যালোইভেন্টজ ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদেরই একজন জানান, "অনুষ্ঠানটির জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এখন থেকেই অনুষ্ঠানের টিকিট বুকিং চলছে।"

ডিসেম্বর মাসেই ঢাকায় নিজের আসার কথা একটি ভিডিওর মাধ্যমে ভক্তদের জানান কারিনা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বছরের শুরুতেই ঢাকা মাতাতে আসছেন তিনি।

কারিনাকে পারফর্ম করতে দেখতে হলে দর্শকদের খরচ করতে হবে ন্যুনতম ১০,০০০ টাকা। এছাড়া প্রিমিয়াম টিকেটের দাম ধরা হয়েছে ২৫,০০০ হাজার টাকা।