আবার একসঙ্গে ‘ফ্রেন্ডস’-এর বন্ধুরা
আবার একসঙ্গে পর্দায় আবির্ভূত হবে মনিকা, চ্যান্ডলার, রেচেল, রস, ফিবি আর জোয়ি - এমন খবর বাতাসে ভেসে বেড়িয়েছে বেশ কয়েকবার। কিন্তু প্রতিবারই সেগুলো শেষ পর্যন্ত গুজব হয়ে দাড়ায়।এনবিসি নেটওয়ার্কেরই একটি বিশেষ দু ঘণ্টার পর্বে দেখা যাবে তাদের।
তবে ‘ফ্রেন্ডস’ এর বিশেষ কোনো পর্ব নয়, তারা হাজির হবেন প্রখ্যাত সিটকম নির্মাতা জেইমস বারোজের জন্য নির্মিত দু ঘণ্টার একটি বিশেষ পর্বে দেখা যাবে তাকে। সম্প্রতি বারোজ নির্মাণ করেছেন তার হাজারতম টিভি সিরিজ পর্ব, যার মধ্যে ১৫টি পর্ব তিনি নির্মাণ করেছিলেন ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজের।
বারোজের সম্মানে নির্মিত বিশেষ পর্বে আরো থাকবেন ‘ট্যাক্সি’, ‘চিয়ার্স’, ‘ফ্রেইজার' এবং 'উইল অ্যান্ড গ্রেইস’- এর মতো জনপ্রিয় টিভি সিরিজগুলোর তারকারা। এছাড়াও বর্তমানে প্রচাররত টিভি সিরিজগুলোর মধ্যে থেকে এই বিশেষ পর্বে দেখা যাবে ‘দ্য বিগ ব্যাং থিওরি’ এবং ‘মাইক অ্যান্ড মলি’ তারকাদেরও।
এনবিসির কমেডি সিরিজ ‘ক্রাউডেড’ এর একটি এপিসোড নির্মাণের মাধ্যমে বারোজ তার হাজারতম পর্ব নির্মাণের মাইলফলকটি ছুঁয়েছিলেন নভেম্বর মাসে।
জেনিফার অ্যানিস্টন, কর্টনি কক্স, লিসা কুডরো, ডেভিড শুমার, ম্যাট লেব্লাঙ্ক এবং ম্যাথিউ পেরি -‘ফ্রেন্ডস’ সিরিজের চেনা এই ছয়টি মুখকে আবার একসঙ্গে দেখবেন ভক্তরা। ২০০৪ সালে ‘ফ্রেন্ডস’ সিরিজটি শেষ হবার পর তাদের সবাইকে আর একসঙ্গে দেখা যায়নি।
তারকাবহুল এই বিশেষ পর্বটি ধারণ করা হবে চলতি মাসে। আর এটি প্রচারিত হবে ফেব্রুয়ারির ২১ তারিখে।
