২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকাদের নানা বাতিক

তারকা তারা, কিন্তু মানুষ তো! ভালো-মন্দে মেশানো, হাসি-কান্নায় গড়া। এদের মধ্যে অনেকেরই রয়েছে নানা ধরনের বাতিক। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

দিপিকা পাড়ুকোন

‘পিকু’ আর ‘বাজিরাও মাস্তানি’র সাফল্যে এখন উড়ছেন দিপিকা। নতুন বছরে সব অ্যাওয়ার্ড আসরে চোখে পড়ছে তারই দাপট। বলিউডের নতুন রানীর রয়েছে গোছানোর বাতিক। নিজে সব সময় পরিপাটি হয়ে থাকেন। কোনো কিছু অগোছালো দেখলেই সেটা ঠিক করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এমনকি অন্যের বাড়িতে গিয়েও কোনো কিছু অগোছালো মনে হলে গুছিয়ে ফেলেন।

কারিনা কাপুর খান

এক সময়ের গোলগাল কারিনা কাপুর খান আজ সুগঠিত দেহের অধিকারী। বিগত বছরগুলোতে ওজন কমিয়ে জিরো ফিগারের অধিকারিনী হওয়া কারিনা এখন দেহে বাড়তি মেদ একদমই সহ্য করতে পারেন না। 

বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার’ এর বিদ্যা বাস্তব জীবনে পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। ঘরের আনাচে কানাচে এতটুকু অপরিচ্ছন্নতা থাকতে পারবে না। ৩৮ বছর বয়সী এই তারকা ময়লা-আবর্জনা সহ্যই করতে পারেন না।

আলি ফাজাল

কফির প্রতি আলাদা দুর্বলতা আছে আলি ফাজালের। তবে সেটা অবশ্যই হতে হবে ধোঁয়া ওঠা গরম। খুঁতখুঁতে ফাজালের মেজাজ ঠিক রাখতে হলে অবশ্যই তাকে ধোঁয়া ওঠা কফিই পরিবেশন করতে হবে। ঠাণ্ডা হয়ে গেলে তার মেজাজ গরম হয়ে উঠতে সময় লাগবে না।

আয়ুশমান খুরানা

বার বার হাত ধোবার বাতিক আছে ‘ভিকি ডোনার’ খ্যাত আয়ুশমান খুরানার। নিজের হাত এবং নখগুলোকে একদম ঝাঁ তকতকে রাখতে চান তিনি। জীবানু চিরতরে দূরে রাখতেই সারাদিন ক্রমাগত হাত ধোঁয়ার এক অদ্ভুত অভ্যাস গড়ে তুলেছেন এই তারকা।